advertisement

Bangladesh Election Result 2026: 'ক্লান্ত কিন্তু খুশি' বাংলাদেশ নির্বাচনে বিএনপির জয়জয়কারের মাঝেই পোস্ট তারেক রহমানের পোষ্যের!

Last Updated:

বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়জয়কার! দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান । ফলাফলে বিএনপির পক্ষে জনমত স্পষ্ট হতেই সোশাল মিডিয়ায় তারেককে শুভেচ্ছা জানালেন তাঁরই পোষ্যই জেবু। বাংলাদেশে আসার পর থেকেই সকলের নজর কেড়েছিল এই বিশেষ প্রজাতির বিড়াল।

তারেক রহমানের সঙ্গে তাঁর পোষ্য জেবু
তারেক রহমানের সঙ্গে তাঁর পোষ্য জেবু
ঢাকা: বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়জয়কার! দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান । ফলাফলে বিএনপির পক্ষে জনমত স্পষ্ট হতেই সোশাল মিডিয়ায় তারেককে শুভেচ্ছা জানালেন তাঁরই পোষ্যই জেবু। বাংলাদেশে আসার পর থেকেই সকলের নজর কেড়েছিল এই বিশেষ প্রজাতির বিড়াল।
জেবু হল সাইবেরিয়ান বিড়াল। আকারে সাধারণ বিড়ালের তুলনায় অনেকটাই বড় ও ঘন পশমে ঢাকা তার শরীর। তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরেই জেবুর নামে তৈরি করেছিলেন একটি ফেসবুক পেজ। দেশের উত্তপ্ত পরিস্থিতিতেও সেখানকার বাসিন্দাদের আকর্ষণের কেন্দ্রে ছিল সেই পেজ জেবু-দ্যা ক্যাট। স্বাভাবিকভাবেই দ্রুত গতিতে বেড়েছে ফলোয়ার। বাংলাদেশ নির্বাচনেও দেখা গেল রীতিমতো অ্যাকটিভ জেবু-দ্যা ক্যাট।
advertisement
সোশাল মিডিয়ায় রীতিমতো ভোটের প্রচার চালিয়েছে জেবু। ধানের শিষ চিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পরও প্রতিমুহূর্তে আপডেট মিলেছে ওই পেজে। কখনও পোস্ট করা হয়েছে জেবুর অপেক্ষারত ছবি। বোঝানো হয়েছে, ফলাফল কী হবে সেই অপেক্ষায় রয়েছে সে। কখনও আবার জেবুর হাসিমুখের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ক্লান্ত, কিন্তু খুশি।’ ফলাফল স্পষ্ট হতেই পোস্ট করা হয়েছে, ‘জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা।’ বিএনপি ক্ষমতা দখল করতেই ফের নতুন করে শিরোনামে জেবু।
advertisement
advertisement
উল্লেখ্য, সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়তেই জেবুকে নিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন তারেক কন্যা জাইমা রহমান। সেখানেই জেবু ধীরে ধীরে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে সে কথাই বর্ণনা করেছিলেন তিনি। লিখেছিলেন, “জেবু আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছে। ভাষা এক না হলেও অন্যকে ভালোবাসা শিখিয়েছে।” খুশিতে বা বিরক্ত হয়ে জেবু ঠিক কী করে সেকথাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারেক কন্যা
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Result 2026: 'ক্লান্ত কিন্তু খুশি' বাংলাদেশ নির্বাচনে বিএনপির জয়জয়কারের মাঝেই পোস্ট তারেক রহমানের পোষ্যের!
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement