advertisement

Donald Trump Assassination Attempt: ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা, বাইডেনের নির্দেশে গঠিত হল নিরপেক্ষ তদন্ত কমিশন

Last Updated:

Donald Trump Assassination Attempt: রবিবার এই প্রসঙ্গে বাইডেন জানান এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে৷ সেই কারণে এই ঘটনার তদন্তভার নিরপেক্ষ তদন্ত কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে৷  বিবৃতিতে তিনি আরও জানান এই সময় ভয় না পেয়ে সারা দেশের এক হয়ে থাকা উচিত৷

বাইডেন ও তাঁর স্ত্রী ট্রাম্পের সুস্থতা প্রার্থনা করেছেন৷ (AP Photo)
বাইডেন ও তাঁর স্ত্রী ট্রাম্পের সুস্থতা প্রার্থনা করেছেন৷ (AP Photo)
পেনসেলভেনিয়া: শনিবার জনসভার ঠিক ডানদিক থেকে গুলি চলে ডোনাল্ড ট্রাম্পের উপর৷ পেনসেলভেনিয়ার এই ঘটনায় একটুর জন্য রক্ষা পান মার্কিন যুক্ররাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি৷ কান ঘেষে গুলি চলে৷ ছবিতে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়৷
এই নিয়ে সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠে৷ এলন মাস্ক সরাসরি তাঁর টুইটার হ্যান্ডেলে তাঁর সিক্রেট সার্ভিস প্রধানের পদত্যাগ দাবী করেছেন৷ এবার জো বাইডেন এই ঘটনার জন্য তদন্তের আদেশ দেন৷
advertisement
রবিবার এই প্রসঙ্গে বাইডেন জানান এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে৷ সেই কারণে এর তদন্তভার নিরপেক্ষ তদন্ত কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে৷  বিবৃতিতে তিনি আরও জানান এই সময় ভয় না পেয়ে সারা দেশের এক হয়ে থাকা উচিত৷
advertisement
ইতিমধ্যেই তিনি তদন্ত অফিসারদের কাছ থেকে তদন্তের প্রাথমিক সারাংশ শুনে নিয়েছেন৷ তারপর দেশের জণগনের উদ্দেশ্যে হোয়াইট হাউস থেকে বাইডেনের বিবৃতিতে প্রকাশ করা হয়৷ সেখানে জানিয়েছেন তদন্ত যাতে দ্রুত শেষ হয়, সেই বিষয়ে তিনি নিশ্চিত করেছেন৷
advertisement
নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতর নানারকম গুঞ্জন শুরু হয়েছে৷ এই প্রসঙ্গেও সেখানকার বর্তমান রাষ্ট্রপতি দেশের জণগনের উদ্দেশ্যে কোনও রকম গুজবে কান না দেওয়ার আর্জি জানান৷ তিনি আরও জানান যে, আমেরিকা এই ধরনের কোনও ঘটনাকে কখনওই পশ্রয় দেয় না৷ এই ঘটনায় অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হবে৷
তবে তদন্ত শেষের আগে কেউ যেন নিজে থেকে কোনও রকম অনুমান না করে নেন এই আর্জিও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে৷
advertisement
প্রসঙ্গত জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত হামলাকারী যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস৷ তিনি ট্রাম্পের ঘোষিত বিরোধী বলেই পরিচিত৷ নানা ভিডিওতে তাঁকে ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Assassination Attempt: ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা, বাইডেনের নির্দেশে গঠিত হল নিরপেক্ষ তদন্ত কমিশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement