advertisement

Historical Discovery: কাদার প্রলেপ সরাতেই বিস্ময়! সমুদ্রের গভীরে আবিষ্কৃত ৭ হাজার বছরের পুরনো পাথুরে পথ

Last Updated:

Historical Discovery: বিশ্লেষণ করে মনে করা হচ্ছে ৪৯০০ খ্রিস্টপূর্বাব্দে ওই পথ তৈরি করা হয়েছিল

৭ হাজার বছরের পুরনো পাথুরে পথ আবিষ্কার হল সমুদ্রের নীচে৷ ক্রোয়েশিয়ার উপকূলে সামুদ্রিক কাদায় চাপা পড়েছিল প্রাচীন পথটি৷ সম্প্রতি সেই পথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা৷ ক্রোয়েশিয়ার জাদার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোরকুলা দ্বীপে এই পথের উপর থেকে সামুদ্রিক কাদা পরিষ্কার করেছেন৷
পুরাতাত্ত্বিকদের ধারণা, প্রাচীন ভার সভ্যতার নিদর্শনের সঙ্গে কোরকুলা দ্বীপের সংযোগ রক্ষা করেছে এই প্রাচীন সড়কপথ৷ সোলাইন উপকূলের জনবসতি ছিল অত্যন্ত প্রাচীন জনপদ৷ ২০২১ সালে পুরাতাত্ত্বিক মেট পারিকা এই ঐতিহাসিক নিদর্শনের অবস্থান খুঁজে পান৷ কোরকুলা দ্বীপ সংলগ্ন এলাকার উপগ্রহভিত্তিক ছবি বিশ্লেষণ করে তিনি এই আবিষ্কার করেন৷
বিজ্ঞানীরা জানিয়েছেন ৪ মিটার চওড়া পথে যে পাথরের স্ল্যাব ব্যবহার করা হয়েছিল তার প্রকার বিশ্লেষণ করে মনে করা হচ্ছে ৪৯০০ খ্রিস্টপূর্বাব্দে ওই পথ তৈরি করা হয়েছিল৷ তবে কার্বন ডেটিং করা হলে এই সময়কাল সম্বন্ধে আরও নিশ্চিত হওয়া যাবে বলেই তাঁদের ধারণা৷ এই ঐতিহাসিক নিদর্শন থেকে এর আগে যে কাঠের নমুনা পাওয়া গিয়েছে তার কার্বন ডেটিং করার পর ৪৯০০ খ্রিস্টপূর্ব সময়কালই নির্ধারণ করা হয়েছে৷
advertisement
advertisement
এক বিবৃতিতে জানানো হয়েছে জলের নীচে পুরাতাত্ত্বিক খননে কোরকুলা দ্বীপে নিলিথিক যুগের সোলাইন সভ্যতার চিহ্ন মিলেছে৷ এতে পুরাতাত্ত্বিকরা বিস্মিত হয়েছেন৷ বিশেষত সামুদ্রিক কাদার স্তর পেরিয়ে তাঁরা খুঁজে পেয়েছেন একটি প্রাচীন সড়কপথ৷ কোরকুলা দ্বীপের উপকূলীয় অংশে সেটি প্রাগৈতিহাসিক সময়কার ভার সভ্যতার নিদর্শন বলেই মনে করা হচ্ছে৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন ওই পাথুরে পথ সমুদ্রের জলতলের মাত্র ৫ মিটার নীচেই আছে৷ ওই অঞ্চল থেকে আরও বিস্ময়কর নিদর্শন আবিষ্কার করা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সোলাইনের মতো একইরকম সভ্যতার সন্ধান পাওয়া গিয়েছে গ্রাডাইনা বে-এর মধ্যবর্তী অংশেও৷ পাথরের কুঠার-সহ নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে সেই প্রাগৈতিহাসিক খনন ক্ষেত্র থেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Historical Discovery: কাদার প্রলেপ সরাতেই বিস্ময়! সমুদ্রের গভীরে আবিষ্কৃত ৭ হাজার বছরের পুরনো পাথুরে পথ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement