advertisement

অস্ট্রেলিয়ার জেলে ৪২ বছর কাটাতে হবে বাংলাদেশের এই ছাত্রীকে!

Last Updated:
#বাংলাদেশ: ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় যায় সোমা। মেলবোর্নে রজার সিংগারাবেলু নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন তিনি। কিন্তু মাত্র ন'দিনের মাথায় বাড়ির মালিককে হত্যার করে এই বাংলাদেশি মেয়ে। ছুড়ি দিয়ে খুন করে বাড়ির মালিককে। সোমাকে সেই সময়েই গ্রেফতার করে সেখানকার পুলিশ। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে সোমা ওই সন্ত্রাসী হামলা করেন বলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা রিপোর্টে উঠে আসে। এই হত্যার দায়ে সোমাকে কমপক্ষে ৩১ বছর ৬ মাস কারাগারে থাকতে হবে। তারপরেই সে প্যারলের আবেদন করতে পারবে। বুধবার সাজা ঘোষণা হয়। ৪২ বছরের কারাদন্ড হয় সোমার।
গোয়েন্দা সূত্রে খবর, জেহাদে উদ্ধুদ্ধ ২০১৫ সালে তুরস্ক হয়ে সিরিয়া যেতে চেয়েছিল ঢাকার ছাত্রী মোমেনা সোমা। ঢাকার মাস্টার মাইন্ড স্কুল থেকে 'ও' এবং 'এ' লেবেল শেষ করে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে। এরপর সে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেয়। তুরস্কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভরতিও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় তুরস্কে আর যাওয়া হয়নি। সোমার ছোট বোন আসমাউল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। সোমার ছোট বোনকেও গ্রেফতার করে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অস্ট্রেলিয়ার জেলে ৪২ বছর কাটাতে হবে বাংলাদেশের এই ছাত্রীকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement