advertisement

১৪ এপ্রিলের পর বাংলাদেশে ফেরানো হবে ভারতে আটকে পড়া নাগরিকদের

Last Updated:

আটকে পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে আসা ২৫০০ জন বাংলাদেশি

#বাংলাদেশ: করোনা ভাইরাস মোকাবিলায় গোটা দেশজুড়ে লকডাউন। গৃহবন্দি মানুষজন, স্তব্ধ জনজীবন। লকডাউনের জেরে দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন অন্য রাজ্য বা বিদেশ থেকে আসা মানুষজন। আটকে পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে আসা ২৫০০ জন বাংলাদেশি। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিলের পর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের দেশে ফেরানো হবে।
শুক্রবার ঢাকায় বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'বিদেশ মন্ত্রক ভারত ও অন্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের সম্পর্কে আবগত। পরিস্থিতি স্বাভাবিক হলেই সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।'
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভারতে আড়াই হাজার বাংলাদেশি নাগরিক আটকে রয়েছেন। এর মধ্যে ১০০০ ছাত্র-ছাত্রী রয়েছেন। লকডাউনের কারণে সমস্ত রকমের যানচলাচল বন্ধ, তাই এই মুহূর্তে তাঁদের দেশে ফিরিয়ে আনা অসম্ভব।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৪ এপ্রিলের পর বাংলাদেশে ফেরানো হবে ভারতে আটকে পড়া নাগরিকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement