advertisement

পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা কত জানেন? ২০,০০০,০০০,০০০,০০০,০০০! বলতেই পারছেন না অনেকে

Last Updated:

বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের সাম্য বজায় রাখতে পিঁপড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: কত আজব পরিসংখ্যান আছে পৃথিবীতে যা মানুষকে প্রতিদিন অবাক করে দেয়৷ বিভিন্ন গবেষণার মাধ্যমে সেই আজব পরিসংখ্যান বা তত্ত্বের নাগাল আমরা পাই৷ তেমনই এক পরিসংখ্যানের হদিশ পেয়েছেন হংকংয়ের গবেষকরা৷ তাঁরা গবেষণার মাধ্যমে আন্দাজ করেছেন, পৃথিবীতে মোট কত পরিমাণ পিঁপড়ে থাকতে পারে৷ গবেষণার পর যে পরিসংখ্যান এসেছে, তাকে সংখ্যায় প্রকাশ করলে দাঁড়াচ্ছে ২০০০০০০০০০০০০০০০০! কিন্তু অনেকেই এই সংখ্যা গুণে বলতে পারছেন না, কথায় এটা কী হবে৷
বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের সাম্য বজায় রাখতে পিঁপড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ৷ পৃথিবীতে পিঁপড়ের উপস্থিতি রয়েছে প্রায় ১০০ মিলিয়ন বছর ধরে৷ এগুলি শতাব্দীর পর শতাব্দী জুড়ে পাল্টে যাওয়া পৃথিবীর প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থেকেছে৷ সারা পৃথিবীতে প্রায় ১২ হাজার রকম পিঁপড়ে রয়েছে৷ মাটির স্তর বিন্যাসের ক্ষেত্রে পিঁপড়ে খুবই গুরুত্বপূর্ণ, গাছের গোড়ায় জল ও অক্সিজেন পৌঁছতে পিঁপড়ে সাহায্য করে৷ সেই কারণেও এটির উপস্থিত দরকার৷ এর ফলে পরিবেশে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর! PNB দিচ্ছে ৫০ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে
এ বার তাহলে আসল কথায় আসা যাক, এই বিপুল সংখ্যাটি আসলে কত! বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলেও পিঁপড়েদের জীবন অনেক পাল্টেছে৷ ফলে ভূগোলের ভিত্তিতে পিঁপড়ের উপস্থিতির বিষয়টি বিচার করলে বোঝা যাচ্ছে, আদৌ কত সংখ্যায় টিকে থাকতে পারে এই প্রাণী৷ বিজ্ঞানীরা বলছেন, এই সংখ্যাটি হল ২০ কোড্রিলিয়ন৷ অর্থাৎ ১০০ কোটিকে ১০ লক্ষ দিয়ে গুণ করার পর ফের তাঁকে ২০ দিয়ে গুণ করলে যে সংখ্যাটি হবে সেটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা কত জানেন? ২০,০০০,০০০,০০০,০০০,০০০! বলতেই পারছেন না অনেকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement