advertisement

সুন্দরীর প্রেমের জালে লাখ টাকা খুইয়েছেন বহু মানুষ ! অবশেষে ধরা পড়ল তরুণী

Last Updated:
#ঢাকা: বয়স মাত্র ১৯ ৷ নাম ইডেন ডিসিলভা ৷ তরুণীর সৌন্দর্য্যে সবাই এতটাই মোহিত, যে তার আসল পরিচয় নিয়ে কেউ কখনও মাথাই ঘামাননি ৷ আর তাতেই নিজেদের বিপদ ডেকেছেন অনেক তরুণই ৷ সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরীর ফাঁদে পড়েই অনেকেই প্রায় সর্বস্ব হারাতে বসেছিলেন ৷ তরুণীর মাদক সেবনের ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তেমনি তার এক একটা সেলফিতেই মাত তরুণরা ৷ আর এই সৌন্দর্য্যের সুযোগ নিয়েই ভার্চুয়াল জগতে একাধিক ব্যক্তিদের থেকে নানা সুবিধা এতদিন নিয়ে আসছিল এই তরুণী ৷ অবশেষে সে ধরা পড়েছে পুলিশের জালে ৷
পুলিশ জানিয়েছে, ঢাকার অভিজাত গুলশান এলাকায় হামেশাই শহরের ধনী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে এই তরুণীকে ৷ তার আরেক নাম রামিসা সিমরন বলে জানা গিয়েছে ৷ নিজের সৌন্দর্য্যের জালে ফাঁসিয়ে অনেকের থেকেই নানা সুবিধা নিয়েছে সে ৷ প্রয়োজনে ব্ল্যাকমেল করতেও ছাড়ত না ইডেন ৷ দামী ঘড়ি থেকে শুরু করে সবমিলিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা এই তরুণী চুরি করেছে বলে অভিযোগ ৷
advertisement
213020_bangladesh_pratidin_bdp_eden
advertisement
এই সুন্দরী প্রেমের জালে ফাঁসিয়ে অনেক ব্যক্তির কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ঢাকার এক সংসদ সদস্যের ছেলে তার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছেন এবং মাদকের খপ্পড়েও পড়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ এসেছে। গুলশন, বনানী ও মিরপুর-সহ একাধিক থানায় এই তরুণীর নামে মামলা ও জিডি রয়েছে। এই চক্রের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেফতার করা সম্ভব হলেও ইডেন ডি সিলভা বরাবরই পুলিশের নাগালের বাইরে থেকে গিয়েছে। অবশেষে শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে সে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুন্দরীর প্রেমের জালে লাখ টাকা খুইয়েছেন বহু মানুষ ! অবশেষে ধরা পড়ল তরুণী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement