advertisement

#News18PublicSentimeter: চাইনিজ খাবার এবার থেকে খাওয়ার আগে কি দু’বার ভাববেন ? দেখে নিন সমীক্ষার রিপোর্ট

Last Updated:

সমীক্ষার রিপোর্টে যা তথ্য উঠে এসেছে, তাতে অনেক মানুষই এখনও চিনা খাবার খাওয়া উচিৎ কী না, সে ব্যাপারে দ্বন্দ্বে রয়েছেন ৷

#কলকাতা: চাইনিজ খাবার ৷ ভারতীয়দের মধ্যে যার চাহিদা সবসময়েই তুঙ্গে ৷ চিকেন মাঞ্চুরিয়ান থেকে শুরু করে মিক্সড নুডলস, কার না পছন্দ ৷ কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষের পরেই দেশজুড়ে চিনা দ্রব্য বর্জনের ডাক উঠেছে ৷ চিনের তৈরি জিনিস, অ্যাপ সবই যেখানে আর ব্যবহার না করাটাই ঠিক মনে করছেন দেশের কোটি কোটি মানুষ ৷ সেখানে চিনা খাবার খাওয়া নিয়ে কী সিদ্ধান্ত নেবে ভারতবাসী ? চিনা খাবার বয়কটের কথা বলে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোলড হয়েছেন মন্ত্রী রামদাস অটওয়ালে ৷
নিউজ১৮-এর পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেখানে একটি প্রশ্ন ছিল, চিনা খাবার এত জনপ্রিয় প্রায় গোটা ভারতেই ৷ তাহলে এবার থেকে কি আপনি চাইনিজ খাবার খাওয়ার আগে দু’বার ভাববেন ? সমীক্ষার রিপোর্টে যা তথ্য উঠে এসেছে, তাতে অনেক মানুষই এখনও চিনা খাবার খাওয়া উচিৎ কী না, সে ব্যাপারে দ্বন্দ্বে রয়েছেন ৷ ৩০.৫৫ শতাংশ মানুষের মতে খাবার প্রসঙ্গ আবার এ ক্ষেত্রে উঠছে কেন ৷ ভারত-চিন সীমান্তে সংঘর্ষের সঙ্গে চাইনিজ খাবার খাওয়া বা না খাওয়ার কী সম্পর্ক ৷ ২৬.৫০ শতাংশ মানুষ আবার মনে করছেন, অথেনটিক চাইনিজ খাবার আর এ দেশে ক’জন মানুষই খান ৷ তাই ভারতীয়রা যে ‘ইন্ডিয়ান চাইনিজ’ খাবার খেয়ে থাকেন, তার একটা নতুন নাম হওয়া উচিৎ ৷ পাশাপাশি ৪২.৯৫ শতাংশ মানুষ মনে করছেন না এখন আর চাইনিজ খাবার না খাওয়া উচিৎ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
#News18PublicSentimeter: চাইনিজ খাবার এবার থেকে খাওয়ার আগে কি দু’বার ভাববেন ? দেখে নিন সমীক্ষার রিপোর্ট
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement