advertisement

সাহসী জওয়ানদের উদ্বুদ্ধ করলেন সেনাপ্রধান, চিনা বাহিনীর মোকাবিলার জন্য দিলেন শংসাপত্র

Last Updated:

চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনাপ্রধান৷

#লাদাখ: লাদাখ গিয়ে ভারত চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান এম এম নারভানে৷ একই সঙ্গে বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সাহসিকতারও প্রশংসা করে মনোবল আরও বাড়ানোর চেষ্টা করেন সেনাপ্রধান৷ ভারতীয় সেনার পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে৷
মঙ্গলবারই লাদাখ পৌঁছেছিলেন সেনাপ্রধান৷ লেহ-এর সামরিক হাসপাতালে গিয়ে চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি৷ এ দিন লাদাখের আশপাশে ফরওয়ার্ড বেসগুলিতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান৷ লাদাখ সীমান্তে এখন কী পরিস্থিতি রয়েছে, সেনা সিনিয়র অফিসারদের থেকে তাও বুঝে নেন সেনাপ্রধান৷ বাহিনীর জওয়ানদের একই রকম সাহসিকতা এবং মনোবল নিয়ে কাজ করার জন্যও উৎসাহিত করেন তিনি৷
advertisement
এর পাশাপাশি চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনাপ্রধান৷ সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থার দাবি, লাদাখের প্যাংগং তাসো লেক, ফিঙ্গার এরিয়া এবং গালওয়ান নদীর উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চিনের সেনাবাহিনী৷
advertisement
মঙ্গলবারই ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছিল, চিনের সঙ্গে কম্যান্ডার স্তরের বৈঠক ইতিবাচক হয়েছে৷ ভারতের সঙ্গে সহমত পোষণ করে চিনও নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকটি অঞ্চল থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
সাহসী জওয়ানদের উদ্বুদ্ধ করলেন সেনাপ্রধান, চিনা বাহিনীর মোকাবিলার জন্য দিলেন শংসাপত্র
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement