advertisement

IKEA: প্রথম দিনের ভিড়ে সামলাতেই নাকাল আইকিয়া কর্মচারীরা, ট্রাফিক জ্যামে স্তব্ধ হল শহর

Last Updated:
#হায়দ্রাবাদ: গতকালই হায়দ্রাবাদের হাইটেক সিটিতে ভারতে তাদের প্রথম বিপণি খুলে ফেলেছে সুইডিশ গৃহস্থলী সামগ্রী বিক্রেতা সংস্থা আইকিয়া । আর শুরুতেই যে এহেন সাড়া ফেলবে তা বোধহয় আইকিয়া কর্তৃপক্ষও ভাবেনি ।
সকাল ১০টা থেকেই উপচে পড়েছিল ভিড় । ক্রমশ বেড়েছে উৎসাহী জনতার ভিড় । রাত ১১টার সময়ও ছিল চোখে পড়ার মত ভিড় । গ্রাহকদের ভিড় সামাল দিতে নাজেহাল হয়েছেন কর্মচারীরা ।
advertisement
advertisement
সুদূর বেঙ্গালুরু থেকেও আইকিয়ার প্রথম দোকান দেখতেই ছুটে এসেছেন কৃষ্ণ মোহন দীক্ষিত নামক এক গ্রাহক । দোকান খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রায় ১.৫ ঘন্টা । তবে এই ভিড় শুধুমাত্র দোকানের ভিতরেই আটকে ছিল না । নিত্য অফিসযাত্রীদের নিয়ে এমনিতেও ট্রাফিক মন্থর থাকে হাইটেক সিটিতে । তার উপর আইকিয়া ফেরত জনতার চাপে একপ্রকার স্তব্ধ হয়ে যায় ওই অঞ্চলের ট্রাফিক । রাত ১১টার পরেও গাড়ির লম্বা লাইনে থমকে ছিল শহর ।   এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও ।
advertisement
একের পর ট্যুইটে প্রথম দিনেই ট্রেন্ড করল আইকিয়া ও আইকিয়া ভক্তরা ।
advertisement
ট্রাফিকের অবস্থা নিয়ে ট্যুইটারে নালিশও করেন কয়েকজন । তাঁদের বক্তব্য ছিল চূড়ান্ত অব্যবস্থার জন্যই এই হাল । উত্তরে আইকিয়ার পার্কিং ব্যবস্থাকে দায়ী করেছে হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IKEA: প্রথম দিনের ভিড়ে সামলাতেই নাকাল আইকিয়া কর্মচারীরা, ট্রাফিক জ্যামে স্তব্ধ হল শহর
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement