advertisement

কেউ পরিচালক, কেউ ডেন্টিস্ট ! বিশ্বকাপে মাঠ কাঁপাচ্ছে টিম আইসল্যন্ড

Last Updated:

বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্জেন্টিনাকে হারিয়ে দারুণ চর্চায় আইসল্যান্ড ৷ ছোট এই দেশ বছরের বেশিভাগ সময় থাকে বরফে ঢাকা ৷ তাপমাত্র ঘোরাফেরা করে ১০-১৩ডিগ্রির মধ্যে ৷ শীতের সময় প্রায় ২০ঘন্টাই অন্ধকারে ডুবে থাকে আইসল্যান্ড ৷

#রেইকিয়াভিক: বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্জেন্টিনাকে হারিয়ে দারুণ চর্চায় আইসল্যান্ড ৷ ছোট এই দেশ বছরের বেশিভাগ সময় থাকে বরফে ঢাকা ৷ তাপমাত্র ঘোরাফেরা করে ১০-১৩ডিগ্রির মধ্যে ৷ শীতের সময় প্রায় ২০ঘণ্টা অন্ধকারে ডুবে থাকে  আইসল্যান্ড ৷ তাই তো ফুটবল প্র্যাক্টিস জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সে দেশে ৷ ফুটবল আউটডোর খেলা হলেও, সেখানে ইনডোর অনুশীলনই চলে ৷ তৈরি করা হয়েছে প্রায় ১৫০টি কৃত্রিম মাঠ ৷ এছাড়ও সব মরসুমের উপযোগী  ৩০টি মাঠও মজুত রয়েছে সেখানে ৷
সেই আইসল্যান্ড টিম এবার নজরে রয়েছে ৷ মেসির পেনাল্টি বাঁচিয়ে গোলকিপার হ্যানিস হলডরসন এখন নায়ক ৷ তবে তিনি নায়ক নন, পরিচালক ! বাস্তবে তিনি সত্যিই ছবি পরিচালনার সঙ্গে যুক্ত ৷ বেশ কিছু ছবি
advertisement
বানিয়েছেন তিনি ৷ পরিচালনা দিয়েই নিজের কর্মজীবন শুরু করেন হলডরসন ৷ এরপর তিনি যোগ দেন সকার দলে ৷ ২০১২র ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল হলডরসনের তৈরি ভিডিও ৷
advertisement
দল সামলানোর দায়িত্বে রয়েছেন এক ম্যানেজার , যিনি আবার ডেন্টিস্ট ! তাঁর নাম হ্যাইমির হ্যালগ্রিসমন ৷ অর্থাৎ দন্ত চিকিৎসক হয়েও তিনি ফুটবল দলেই নিজেকে ব্যস্ত রাখেন ৷ আপাতত এই রঙিন টিম নিয়ে বিশ্বকাপ মাতাচ্ছে আইসল্যান্ড ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেউ পরিচালক, কেউ ডেন্টিস্ট ! বিশ্বকাপে মাঠ কাঁপাচ্ছে টিম আইসল্যন্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement