advertisement

WB Panchayat Election 2023: পাখির চোখ শেষদিন! সিপিএমের বিরুদ্ধে মনোনয়ন জমা আটকাতে বোমাবাজির অভিযোগ শাসকের

Last Updated:

WB Panchayat Election 2023: আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিন রাতে উত্তপ্ত হয়ে উঠল উলুবেরিয়া রাজাপুর থানার অন্তর্গত কুলগাছিয়া শ্রীরামপুর।

সিপিএমের বিরুদ্ধে মনোনয়ন জমা আটকাতে বোমাবাজির অভিযোগ শাসকের
সিপিএমের বিরুদ্ধে মনোনয়ন জমা আটকাতে বোমাবাজির অভিযোগ শাসকের
উলুবেরিয়াঃ আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিন রাতে উত্তপ্ত হয়ে উঠল উলুবেরিয়া রাজাপুর থানার অন্তর্গত কুলগাছিয়া শ্রীরামপুর। তৃণমূল কংগ্রেস নেতার অভিযোগ তাঁরা যাতে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে না পারে তাঁর জন্য তাঁদের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে সিপিএম কর্মীরা। যদিও সিপিএম জানিয়েছে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নিজের লোকেরাই করেছে।
বোমাবাজি এবং ভাঙচুর নিয়ে উত্তপ্ত উলুবেরিয়া দু’নম্বর ব্লকের তুলসিবেরিয়া অঞ্চলের কুলগাছিয়া শ্রীরামপুর গ্রাম। ওই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি খোকন মন্ডলের অভিযোগ আজ তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। কিন্তু তার আগে গতকাল রাতে তাঁরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় এলাকার সিপিএম কর্মী নাসির খান ওরফে কালো দল বল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইক এবং গাড়ি ভাঙচুর করে। বাড়িতে মুড়ি-মুরকির মত বোমা ছোড়ে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে। দুষ্কৃতীরা বোমা মারার পর গাড়িতে চেপে পালিয়ে যায়। তৃণমূলের যুব নেতা খোকন মন্ডলের অভিযোগ তাঁরা যাতে আজ মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সিপিএম। যদিও সিপিএমের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএমের জেলা কমিটির সদস্য সাবিরউদ্দিন মোল্লা বলেন, ‘সিপিএম মারধর ও বোমাবাজির কালচারে বিশ্বাস করে না। ওরা মিথ্যা অভিযোগ করছে। তার মানে ওরা যে বোমাবাজি করবে তার জন্য আগে থেকে রাস্তা পরিষ্কার করছে।’
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
WB Panchayat Election 2023: পাখির চোখ শেষদিন! সিপিএমের বিরুদ্ধে মনোনয়ন জমা আটকাতে বোমাবাজির অভিযোগ শাসকের
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement