advertisement

Howrah Accident Video|| ভয়ানক দৃশ্য! ৮-৯ যাত্রী নিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, দেখুন শিউরে ওঠা ভিডিও

Last Updated:

Terrific Video of a car accident: সাত সকালে মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা, ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলাগড়ে। শনিবার সকাল দশটা থেকে সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

+
title=

#হাওড়া: সাত সকালে মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা, ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলোগড়ে। শনিবার সকাল দশ'টা থেকে সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলোগড় কোলাঘাট গামী লেন ফ্লাই ওভারে ওঠার মুখেই দুর্ঘটনা। কোলাঘাট গামী লেনে কলকাতার দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট গাড়ি যাত্রী নিয়ে পুরোপুরি উল্টে যায় মাঝ রাস্তায়।
স্থানীয় সূত্রে খবর, গাড়িটির গতি বেশি থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির চালক ও এক মহিলা যাত্রী। মহিলার হাতে চোট লেগেছে। জানা গিয়েছে, গাড়িতে আট-ন'জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ধূলাগড় ট্রাফিক থেকে অফিস ঢিল ছোড়া দূরত্বে, ফলে দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। গুরুতর চোট লাগে চালক ও এক মহিলা যাত্রীর। তাদের এবং অন্যান্য কয়েকজন যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, 'গাড়িটি পাল্টি খাচ্ছে সেটা দেখিনি, তবে বেশ কিছুটা দূর থেকে গাড়িটি উল্টে ঘষতে ঘষতে ভয়ানক ভাবে আসছিল দেখে ঘাবড়ে গেছিলাম। অল্পের জোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সকলে।'
advertisement
advertisement
দুর্ঘটনা ঘটার ফলে জাতীয় সড়কের কোলাঘাট লেন কিছুটা যান চলাচল নিয়ন্ত্রিত ছিল বেশ কিছুক্ষণ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর, দ্রুত পুলিশ গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Accident Video|| ভয়ানক দৃশ্য! ৮-৯ যাত্রী নিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, দেখুন শিউরে ওঠা ভিডিও
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement