advertisement

Howrah News: খুলে গেছে স্কুল, খুশির হাওয়া টিউশন পড়ানো বেকার যুবক যুবতীদের মধ্যে

Last Updated:

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলায় একদিকে যেমন খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা , অন্যদিকে তেমনই খুশি জেলার বিভিন্ন কোচিং সেন্টারের টিচার ও প্রাইভেট টিউটররা।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১৬ ই নভেম্বর থেকে খুলে গেছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি । যদিও বিদ্যালয়গুলিতে কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র - ছাত্রীদেরই পঠন - পাঠন চলছে গত মঙ্গলবার থেকে । প্রায় ২০ মাস পর বিদ্যালয়গুলি খুললেও সেগুলিতে প্রথম সপ্তাহে ছাত্র - ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । কোনো বিদ্যালয়ে ৬০ শতাংশ তো কোথাও আবার প্রায় ৮০ শতাংশ পড়ুয়া উপস্থিত ছিলো বলেই জানিয়েছেন হাওড়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা ।
অন্যদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলায় একদিকে যেমন খুশি ছাত্র - ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা , অন্যদিকে তেমনই খুশি জেলার বিভিন্ন কোচিং সেন্টারের টিচার ও প্রাইভেট টিউটররা । আজ News 18 লোকালের প্রতিনিধিকে সেই কথাই জানালেন এই পেশার সাথে যুক্ত যুবক - যুবতীরা ।
এদিন মধ্য হাওড়ার সুরকিকল এলাকার এরকমই এক প্রাইভেট টিউটর স্বাগতা চক্রবর্তী জানান , " গত বছর করোনা সংক্রমণ আসার আগে আমি বিভিন্ন ক্লাসের প্রায় ৩৫ থেকে ৪০ জনকে পড়াতাম । কিন্তু তারপর লকডাউনের জেরে পড়ানো বন্ধ রাখতে হয় । তারপর গত বছরের অক্টোবর থেকে ফের পড়ানো শুরু করলেও এই বছর করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এপ্রিল থেকে ফের বন্ধ রাখতে হয় পড়ানো । সেপ্টেম্বর থেকে আবার পড়ানো শুরু করেছি তখন মাত্র আটজন পড়তে আসতো । মুখ্যমন্ত্রীর বিদ্যালয়গুলি খোলার নির্দেশের পর সেই সংখ্যাটা বেড়ে বর্তমানে ১৪ এ দাড়িয়েছে । " পাশাপাশি দীর্ঘদিন বিদ্যালয়গুলি বন্ধ থাকায় এই পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় চলে গেছে বলেও জানান তিনি । তবে বিদ্যালয়গুলি চালু থাকলে ফের এই পেশায় আশার আলো দেখা যাবে বলেই আশাবাদী তিনি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: খুলে গেছে স্কুল, খুশির হাওয়া টিউশন পড়ানো বেকার যুবক যুবতীদের মধ্যে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement