advertisement

Howrah News: রাস্তার ধারে কাতরাচ্ছেন এক যুবক! তড়িঘড়ি পাঠানো হল হাসপাতালে

Last Updated:

বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসীর নজরে রাস্তার পার্শ্ববর্তীতে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছে এক অজ্ঞাত পরিচয় যুবক, বৃহস্পতিবার ভোরে হাওড়ার ধূলাগড় সাঁকরাইল রাজ্য সড়কে ধরে স্থানীয় মানুষের নজরে আসে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক।

#হাওড়া : বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসীর নজরে রাস্তার পার্শ্ববর্তীতে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছে এক অজ্ঞাত পরিচয় যুবক, বৃহস্পতিবার ভোরে হাওড়ার ধূলাগড় সাঁকরাইল রাজ্য সড়কে ধরে স্থানীয় মানুষের নজরে আসে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। জানা যায়, লরির ধাক্কায় আহত ওই যুবক, স্থানীয় মানুষ যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
জানা যায় ওই যুবকের নাম রাকেশ রায় সে সাঁকরাইল নলপুর পঞ্চানন তলার বাসিন্দা, সে ধুলোগড়ের একটি হোটেলের কর্মী, বৃস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে সেখানে কাজে যাচ্ছিলেন অন্যান্য দিনের মতোই, সেই সময় আচমকা পিছন থেকে লরির ধাক্কা মারে, তাতেই গুরুতর জখম ওই যুবক, তার গুরুতর চোট লাগে।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ আহত অবস্থায় রাস্তার ধারেই পড়েছিলেন, আঘাত স্থান থেকে প্রচুর রক্তপাত হয়, ঘটনা স্থলে পুলিশ পৌঁছলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে, প্রথমে ইঞ্জিনভ্যান করে ধুলোগোড় ট্রাফিক গার্ড নিয়ে যাওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানেই ওই যুবক চিকিৎসাধীন বলে জানা যায়।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রাস্তার ধারে কাতরাচ্ছেন এক যুবক! তড়িঘড়ি পাঠানো হল হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement