advertisement

Howrah News: হনুমানের তাণ্ডব, অতিষ্ঠ এলাকার মানুষ

Last Updated:

রামায়নে অঞ্জনি পুত্র হনুমানের কথা আমরা প্রায় সকলেই জানি। রাবণ রাজ্য লঙ্কা থেকে থেকে দেবী সীতাকে উদ্ধার, আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড।

+
title=

হাওড়া: রামায়নে অঞ্জনি পুত্র হনুমানের কথা আমরা প্রায় সকলেই জানি। রাবণ রাজ্য লঙ্কা থেকে থেকে দেবী সীতাকে উদ্ধার, আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড। লক্ষণের প্রাণ বাঁচাতে জীবনদায়ী গাছ নিয়ে আসতে গিয়ে আস্ত পর্বত তুলে নিয়ে প্রভু রামচন্দ্রের নিকট হাজির হয়েছিল হনুমান। রামচন্দ্রের প্রতি হনুমানের ভক্তির কোনো তুলনাই হয়না। ' হনুমান ' রামায়ণের অন্যতম প্রধান চরিত্রের মধ্যে একটি। সেইমত ঈশ্বরের প্রতি ভক্তি বা পশু প্রেম! কয়েক বছর আগেও দেখা যেত এলাকাতে হনুমান দেখলে অতি যত্নে মানুষ বিস্কুট, কলা বিভিন্ন খাবার সামগ্রী তুলে দিতহনুমানের হাতে। ইদানিং সেই ছবি বদলে গিয়েছে। হনুমান দেখলেই মানুষের বিরক্ত মনোভাব। কয়েক বছরে এতটা বদল কেন? তার কারণ জানা গেল পাঁচলার গঙ্গাধরপুর গ্রামে গিয়ে।
নিয়মিত হনুমানের দল এসে রীতিমতো তাণ্ডব চালায় এলাকায়। কারো গাছের ফল, রান্না ঘরে রাখা কাঁচা সবজি বা রান্না খাবার সবকিছুতেই লক্ষ্য হনুমানের দলের। নিমিষেই শুট করে খাবার বা চানাচুর বিস্কুটের প্যাকেট নিয়ে চম্পট। এলাকার মানুষ রীতিমত আতঙ্কে হনুমানের দল দেখলে।
আরও পড়ুনঃ এক বছর পর প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাল ছাত্রছাত্রীরা
এই ঘটনা পাঁচলা জগৎবল্লভপুর সহ হাওড়া গ্রামীণ এর বেশ কিছু এলাকায়। স্থানীয় মানুষের কথায় জানা যায়, ৩০ থেকে ৫০ টি পর্যন্ত থাকে এক একটি দলে হনুমানের সংখ্যা। লোকালয়ে ঢুকে রীতিমতো দাপিয়ে বেড়ায়, কোন কিছুতেই ভয় নেই। এলাকার টালির ছাদ, গাছের ফসল, এবং জলের পাইপ লাইনের ব্যাপকভাবে ক্ষতি করছে হনুমানের দল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার শিবিরে আসতে পারেননি! যোগাযোগ করুন স্থানীয় প্রশাসনিক দফতরে
হনুমানের অত্যাচারে শিকেয় উঠেছে চাষ আবাদ। মানুষকে আক্রমণের ঘটনা ঘটেছে একাধিক। এ বিষয়ে বনবিভাগে জানিয়ে কোনো সূরহা মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষের।
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হনুমানের তাণ্ডব, অতিষ্ঠ এলাকার মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement