advertisement

Howrah News: বুধবার বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ফের বৃহস্পতিবারেও পথ দুর্ঘটনায় মৃত্যু

Last Updated:

ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, উলুবেড়িয়া কুলগাছিতে

আবারো ১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের
আবারো ১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের
#হাওড়া: বুধবার উলুবেড়িয়ার নিমদিঘিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই শিশু সহ এক মহিলার। সেই মৃত ব্যক্তিরা প্রত্যেকে উত্তর উলুবেড়িয়া জোয়ারগড়ির বাসিন্দা ছিল। সেই ঘটনার পর বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ আবারও ১৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনার মৃত্যু হল ওই একই গ্রামের এক যুবকের।
জানা যাচ্ছে ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে বাইকের ধাক্কায় মৃত এক ও আহত দুই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করে। দুজনের অবস্থা গুরুতর। মৃত যুবকের নাম ইন্দ্রনীল কারক। তার বাড়ি রাজাপুর থানার জোয়াড়গোড়ি এলাকায় বলে জানা গেছে।
advertisement
advertisement
সূত্র মারফৎ আরো জানা যায়, হাওড়ামুখী লেন দিয়ে এক অটোতে পাঁচ বন্ধু মিলে উলুবেড়িয়ার দিকে আসছিল। সেই সময় কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে অটো থামিয়ে তিন বন্ধু রাস্তায় নামে তখনই ওই লেন দিয়ে একটি বাইক এসে তাঁদেরকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় ইন্দ্রনীল কারকের, বয়স ২৫ বছর। গুরুতর আহত হয় বাইকে থাকা দু-জন।
advertisement
আহত দুই ব্যক্তির বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় বলে জানা গেছে। এই ঘটনার খবর জোয়ারগড়িগ্রামে পৌঁছেতে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। কারণ বুধবারই ওই একই গ্রামেতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই শিশুসহ এক মহিলার। তারপর বৃহস্পতিবারের এই ঘটনায় প্রাণ গেল যুবকের। স্বভাবতই ইন্দ্রনীলের বন্ধু বান্ধব থেকে পরিবার পাড়া-প্রতিবেশী সকলে স্থম্ভিত।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বুধবার বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ফের বৃহস্পতিবারেও পথ দুর্ঘটনায় মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement