Famous Sweet Pantua History|| আমতার বিখ্যাত চরিতের পান্তুয়া! কদর ছড়িয়েছে দেশে বিদেশে, জানুন ইতিহাস
- Published by:Shubhagata Dey
Last Updated:
Famous sweet pantua of charit Mayra: ভুঁড়ি ভোজে শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির শেষ পাত মানেই মিষ্টি। শেষ পাতে সেই মিষ্টি যদি আবার আমতার জনপ্রিয় পন্তুয়া হয় তাহলে তো আর কথা নেই! হাওড়া আমতার চরিত ময়রার বিখ্যাত পান্তুয়া।
#হাওড়া: ভুঁড়ি ভোজে শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির শেষ পাত মানেই মিষ্টি! শেষ পাতে সেই মিষ্টি যদি আবার আমতার জনপ্রিয় পন্তুয়া হয় তাহলে তো আর কথা নেই! হাওড়া আমতার চরিত ময়রার বিখ্যাত পান্তুয়া। যে পান্তুয়া জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ আর দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে।
ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব, জাপানের মতো দেশে পাড়ি দিয়েছে পান্তুয়া। সেখান থেকে যেমন প্রশংসিত হয়েছে আমতা চরিতের পান্তুয়া, তেমনই সে সময়ে দেশের বিখ্যাত সব মানুষ জন যেমন উত্তম কুমার পাহাড়ি সান্যাল ছায়াদেবীর মত বিখ্যাত মানুষের কাছ থেকেও প্রশংসিত।
আরও পড়ুনঃ রেকর্ড অর্থ দেন মমতা, কৃষকের জমি অধিগ্রহণ নিয়ে বড় দাবি ফিরহাদের
বিখ্যাত হলেও চরিতের পান্তুয়ার দাম কিন্তু সাধারণের আয়ত্তে ৬ টাকা এবং ১০ টাকা প্রতি পিস। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন। জানা যায়, প্রায় ১৪৩ বছর ধরে আমতা বাজারে প্রতিষ্ঠিত চরিত ময়রার দোকান। সেই দোকানের পান্তুয়া ক্রেতার মন ভরিয়ে আসছে আজও।
advertisement
advertisement
আমতা ও তার পার্শ্ববর্তীতে একাধিক মিষ্টির দোকান রয়েছে। কোনওটি ৫০ থেকে ১০০ বছরের পুরনো প্রতিষ্ঠান। অধিকাংশ দোকানের মিষ্টি সুস্বাদু। বিশেষ করে এখানকার প্রায় অধিকাংশ দোকানের পান্তুয়া বেশ জনপ্রিয়। আমতা বা তার পার্শ্ববর্তী দোকানের পান্তুয়া দেশের সীমানা পেরিয়ে পাড়ি দিয়েছে ভিন দেশে।
বিক্রেতা নারায়ণ চরিত জানান, শুরু থেকে ধারাবাহিক ভাবে পান্তুয়া প্রস্তুত করে বিক্রি চলছে, তাতে কিছুটা পরিবর্তন এলেও আমরা জিনিসের কোয়ালিটি মেন্টেন করেছি। এক ক্রেতা জানান, পান্তুয়া প্রায় সর্বত্রই পাওয়া যায় তবে চরিতের পান্তুয়াতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
Nov 16, 2022 4:21 PM IST










