advertisement

জেলের অন্ধকার থেকে ৭ দিনের ছুটি! ফেরার পর যা ঘটল সাজাপ্রাপ্ত বন্দির জীবনে, মর্মান্তিক!

Last Updated:

Howrah : প্যারোলে মুক্তি পেয়ে বাড়িতে এসে আত্মঘাতী ভাইয়ের খুনে অভিযুক্ত 

#বেলুড়: দীর্ঘ ১৪ বছর ধরে জেলে বন্দি, সাতদিনের জন্য প্যারোলে ছাড়া পেয়ে এসেছিলেন বাড়ি| আর ফিরতে মন চাইছিল না বেলুড়ের  জয় বিবি লেনের  বাসিন্দা সুনীল সাউয়ের| দীর্ঘদিন পরে বাড়ি ফিরেই মন খারাপ ছিল সুনীল সাউয়ের| আবার ফিরতে হবে চার দেওলের বন্ধ জেলখানায়| প্রতিদিনের মতোই লাইনে দাঁড়িয়ে পুলিশ গণনার জন্য হাজির থেকে থালা হাতে খাবার নেওয়ার লাইন| ১৪ বছর ধরে এই একই জীবন কাটছিল নিজের ভাইয়ের খুনের দায়ে সাজাপ্রাপ্ত সুনীল বাবুর| সেই জীবন থেকে কিছুদিনের মুক্তি চেয়েছিলেন তিনি|
মেদিনীপুরে জেল থেকে কিছুদিনের জন্য আদালত ও রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে মাত্র সাত দিনের জন্য মুক্তিও পেয়েছিলেন সুনীল সাউ| সেই ক্ষনিকের জেল মুক্তিই  জীবনের শেষ অধ্যায়ে পরিণত হল তাঁর| বেলুড়ের বাড়িতে নিজের ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার হল সুনীল সাউয়ের|
advertisement
advertisement
পরিবারের তরফে জানানো হয়েছে, প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরে পরিবারে সঙ্গে কিছুদিন কাটানোর পর থেকেই বিমর্ষ হয়ে পড়েছিল সুনীল বাবু| জেলে ফিরতে মন চাইছিল না তাঁর| পরিবার অনেক বুঝিয়েছিল কিন্তু সুনীল নিয়ে ফেললেন এক কঠিন সিদ্ধান্ত|
advertisement
২০০৮ সালে নিজের ভাই কে খুন করে বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি| আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন| সেই সময় থেকে কখনও হাওড়া, কখনও আলিপুরে তারপর বেশি কিছু বছর ধরে মেদিনীপুর জেলেই কাটছিল বন্দিদশা| সেই বন্দিদশা থেকে মুক্তি পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার কিন্তু তাতেও কোনও লাভ হয়নি|
advertisement
অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেতে জীবন থেকেই মুক্তির পথ বেছে নিলেন সুনীল সাউ| আজ সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠায়|
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
জেলের অন্ধকার থেকে ৭ দিনের ছুটি! ফেরার পর যা ঘটল সাজাপ্রাপ্ত বন্দির জীবনে, মর্মান্তিক!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement