advertisement

Howrah Durga Puja 2022 II এবার শুধু সেরা নয়, হাওড়ার ডোমজুড়ে সবার বড়!

Last Updated:

এবার শুধু সেরা নয়, সবার বড়! হাওড়া ডোমজুড় পিপিলাই জাগরণ সংঘে পুজো প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। পিপিলাই জাগরণ সংঘে এবারের ভাবনা সবার বড় অর্থাৎ বিশাল আকার দুর্গা মূর্তি।

+
title=

#হাওড়া : এবার শুধু সেরা নয়, সবার বড়! হাওড়া ডোমজুড় পিপিলাই জাগরণ সংঘে পুজো প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। পিপিলাই জাগরণ সংঘে এবারের ভাবনা সবার বড় অর্থাৎ বিশাল আকার দুর্গা মূর্তি। যা দেখতে হলে ঘাড় উচিয়ে দেখতে হবে দর্শকদের। প্রস্তুতি থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতে এসেছেন কারণ আগে হাওড়া জেলায় এত বড় দুর্গা কখনো দেখেনি মানুষ। বছর কয়েক আগে কলকাতায় বিশাল আকার দুর্গার কথা শুনেছে, দেখার সৌভাগ্য হয়নি। এবার সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে পিপিলাই জাগরন সংঘের মন্ডপে মানুষের ঢল।
বিশাল আকার প্রায় ৬০ থেকে ৭০ ফুট উচ্চতার দুর্গা মূর্তি। জাগরণ সঙ্গে প্রতি বছর নানা রকমের থিম মডেল সেজে ওঠে মন্ডপ, ডোমজুড় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দর্শকদের মন কারে প্রতিবছর। এবার এই বিশাল আকারের দুর্গা প্রস্তুতি থেকেই সাড়া ফেলে দিয়েছে। মহা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হয়। তবে তার আগে থেকেই দর্শক মন্ডপ মুখী কথা জানান পূজো উদ্যোক্তা বুবাই চক্রবর্তী।
advertisement
advertisement
 
তিনি আরও জানান অন্যান্য বছর যে ভাবে দর্শক আসেন এবার রেকর্ড মাত্রায় ভিড় হবে বলেই আশা করছেন। বিশাল দুর্গা মূর্তির পাশাপাশি থাকছে বিভিন্ন মডেল যা দর্শকদের মন কা, এই মডেল মূলত রাজ্য সরকারের যে সমস্ত যুগন্তকারী প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলিকেই মডেল আকারে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থায় সেতু! বিপজ্জনক ভাবেই চলছে পারাপার
বিশাল আকার দুর্গা প্রতিমা যা অভাবনীয়, দর্শকদের একাংশের মতে ডোমজুড়ের বুকে এই বিশাল আকার দুর্গা দেখার সুযোগ মিলবে তা কল্পনা করেনি, কলকাতায় বিশাল আকার দুর্গা প্রতিমা হয়েছিল, শুনেছিলাম তবে দেখার সুযোগ হয়নি। পিপিলাই জাগরণ সংঘে সেই বিশাল আকার দুর্গা প্রতিমা চাক্ষুস করতে পেরে ভীষণ আনন্দিত আমরা।
advertisement
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Durga Puja 2022 II এবার শুধু সেরা নয়, হাওড়ার ডোমজুড়ে সবার বড়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement