advertisement

Howrah News: পুজোয় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা

Last Updated:

বছর জুড়ে মানুষের কাছে থেকে পরিষেবা দিতে দিতে একবারে গ্রামের মানুষ গুলির অন্তরের সুখ-দুঃখের কথা ওদের জানা, সারা বছর গ্রামের মানুষ গুলির কাছে থেকে তাদের আপন করে নিয়েছে, জানা অজানা সুখ-দুঃখের কথা হয়েছে শোনা।

#হাওড়া : বছর জুড়ে মানুষের কাছে থেকে পরিষেবা দিতে দিতে একবারে গ্রামের মানুষ গুলির অন্তরের সুখ-দুঃখের কথা ওদের জানা, সারা বছর গ্রামের মানুষ গুলির কাছে থেকে তাদের আপন করে নিয়েছে, জানা অজানা সুখ-দুঃখের কথা হয়েছে শোনা। এমন অনেক মানুষ রয়েছে, যাদের পুজোর আনন্দ সেভাবে পৌঁছয় না পরিবারে। এবার পুজোতে সেই সমস্ত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা। 'রানার গ্রামের ডাক হরকরা'— খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় মানুষের দ্বারে দ্বারে। সময় পাল্টালেও আজও চিঠি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে মানুষের দ্বারে সময় মতো পৌঁছে যান ডাক কর্মচারীরা।
মানুষের সাথে ডাক কর্মচারীদের নিবিড় যোগাযোগ। আজও ভারতবর্ষের এরকম অজস্র গ্রাম রয়েছে যেখানে ব্যাঙ্ক, সমবায় কিছুই নেই, সেখানে সঞ্চয়ের একমাত্র প্রতিষ্ঠান ডাক বিভাগ। এভাবেই দেশজুড়ে মানুষের সাথে নিবিড়ভাবে মিশে রয়েছেন ডাক কর্মচারীরা। উৎসবেও তারা মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী। শারদোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিতে উদ্যোগী আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা।
advertisement
আরও পড়ুনঃ মাতৃ ঋণ! গর্ভধারিনী আজ লাঞ্ছিত, সেই থিম ফুটে উঠেছে মন্ডপে
আমতা পোস্টাল সাব ডিভিশনের উদ্যোগে আমতা ও রসপুর এলাকার বেশ কিছু মানুষের হাতে উৎসবের উপহার হিসাবে নতুন জামা, শাড়ি, গেঞ্জি, লুঙ্গি ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সামিল হয়েছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং সহ অন্যান্যরা। ইন্সপেক্টর রাজু সিং জানান, বিভিন্ন স্তরের কর্মচারীদের উদ্যোগে ও আর্থিক সহযোগিতাতেই এই উদ্যোগ।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পুজোয় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement