advertisement

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন গৃহবধূ

Last Updated:

স্বামীর পরকিয়া প্রেমের প্রতিবাদ করায় খুন হতে হল গৃহবধূকে। রায়দীঘি থানার নন্দকুমারের বাসিন্দা ইন্দ্রাণীর সঙ্গে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় নারায়ণপুরের বাসিন্দা সমীর পাত্রের ৷

#রায়দীঘি: স্বামীর পরকিয়া প্রেমের প্রতিবাদ করায় খুন হতে হল গৃহবধূকে। রায়দীঘি থানার নন্দকুমারের বাসিন্দা ইন্দ্রাণীর সঙ্গে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় নারায়ণপুরের বাসিন্দা সমীর পাত্রের ৷ বিয়ের ৪ -৫ মাস পর থেকে ইন্দ্রাণীর উপর শ্বশুরবাড়ির লোকজনের পণের দাবিতে অত্যাচার শুরু করে বলে অভিযোগ জানিয়েছে মেয়ের মা কল্পনা ভুঁইয়া।
এছাড়া ইন্দ্রাণীর বাড়ির কাছে একটি মেয়ের সঙ্গে সমীরের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সমীর ৷ ইন্দ্রাণী সেটা জানতে পেরে গেলে তার উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ ৷ মঙ্গলবার ইন্দ্রাণীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সমীর-সহ ৬ জনের নামে মামলা রুজু করেছে ৷ ইন্দ্রাণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন গৃহবধূ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement