advertisement

Hooghly News: গরমে কালো হাঁড়ির ঠান্ডা জল ফ্রিজকেও হার মানায়, পাওয়া যায় একমাত্র কদমরসুল পিরের মেলায়

Last Updated:

এই কালো হাঁড়ি পেতে হলে আপনাকে যেতে হবে কদমরসুল পিরের মেলায়। গোঘাটের আসলহরিতে এই পিরের মেলা দীর্ঘদিন ধরে বসে আসছে। বর্তমানে অবশ্য তার নাম লোকমুখে বদলে কালো হাঁড়ির মেলা নামেই অধিক প্রসিদ্ধ।

+
title=

হুগলি: দেখতে তারে কালো, কিন্তু গুণ ভারী। তার কাছে আধুনিক সব হাঁড়ি ১০ গোল খেয়ে যাবে। তবু কদর হারিয়েছে মাটির কালো হাঁড়ি। অথচ এই হাঁড়ি যেমন দেখতে সুন্দর তেমনই টেঁকসই। তার উপর এই কালো কলসি বা কুঁজোয় জল খুব ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে এখানে রাখা জল পান করলে মুহূর্তের মধ্যে গোটা প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য। এই কালো হাঁড়ির ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডাকেও হার মানাবে। কিন্তু বর্তমানে এই কালো হাঁড়ি প্লাস্টিকের আর সেরামিকের আগ্রাসনে অবলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু কোথায় পাবেন এই কালো হাঁড়ি?
অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা এই কালো হাঁড়ি পেতে হলে আপনাকে যেতে হবে কদমরসুল পিরের মেলায়। গোঘাটের আসলহরিতে এই পিরের মেলা দীর্ঘদিন ধরে বসে আসছে। বর্তমানে অবশ্য তার নাম লোকমুখে বদলে কালো হাঁড়ির মেলা নামেই অধিক প্রসিদ্ধ।
advertisement
advertisement
এই মেলায় বহুদিন ধরে কালো হাঁড়ি বিক্রি হয়। বর্তমানে এই মেলাতেই একমাত্র এই বিশেষ ধরনের হাঁড়ি পাওয়া যায়। এখন বিক্রি অনেক কমে গেলেও কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে রেখে আজও এই কালো হাঁড়ি তৈরি করে। যা কদমরসুল পিরের মেলায় নিয়ে এসে বিক্রি করেন তাঁরা। চারদিন ধরে এই বিক্রিবাটা চলে। এই কালো হাঁড়ি মেলা এখন চলছে। কিনতে চাইলে চলে আসতে পারেন হুগলির গোঘাটে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গরমে কালো হাঁড়ির ঠান্ডা জল ফ্রিজকেও হার মানায়, পাওয়া যায় একমাত্র কদমরসুল পিরের মেলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement