advertisement

Hooghly News: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা

Last Updated:

Hooghly News: পড়ুয়াদের পাতে পড়ল পাটিসাপটা, পিঠে। স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই! মিড ডে মিলে মেলে মাংস ভাত থেকে বিরিয়ানি।

+
স্কুলের

স্কুলের মিড ডে মিলে খিচুড়ির সঙ্গে দেওয়া হল পাটিসাপটা

হুগলি: রাজ্যের বিভিন্ন স্কুলে যখন মিড ডে মিল নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসছে তখন ঠিক তার বিপরীত ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীরা খুবই খুশি তাদের মিড ডে মিল নিয়ে। স্কুলে প্রতিদিন নিত্যনতুন পদ রান্না করে ছাত্রীদের দেওয়া হয় মিড মিলের খাবার। এমনকি নান সময়ের মরসুমী ফল দেওয়া ছাত্রীদের পাতে। দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি। সেই রকমই এবার ছাত্রীদের পাতে পড়ল পাটিসাপটা, পিঠে।স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই! মিড ডে মিলে মেলে মাংস ভাত থেকে বিরিয়ানি।
স্কুলের ছাত্রীদের দাবি, দিদিমণিদের কাছে তাদের পছন্দের খাবার আবদার করলেই পরদিন তা হাজির হয় মিড ডে মিলের পাতে। সেই রকমই ভাবেই পৌষ পার্বণের পর ছাত্রীদের আবদার ছিল পিঠে খাওয়ার সেই অনুযায়ী মিড ডে মিলে খিচুড়ির সঙ্গে বাড়তি পাওনা হিসাবে ছাত্রীদের দেওয়া হয় পাটিসাপটা।
advertisement
advertisement
বর্তমানে এই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় চারশো জনের উপর। স্কুলের প্রধান শিক্ষিকা মৃদলা হালদার বলেন পৌষ পার্বন উপলক্ষে ছাত্রীদের জন্য পাটিসাপটা করা হয়েছে। তবে প্রতি দিনই মিড-ডে মিলে ছাত্রীদের জন্য বিশেষ কিছু না কিছু আইটেম থাকে।  তিনি জানান, বিশেষ কোনও টেকনিক নেই। বাড়তি খরচ বাঁচিয়ে এটা করা সম্ভব এবং পুরো বাজার করার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়েছেন। তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের একটু সদিচ্ছা থাকলে স্কুলের মিড মিড মিল নিয়ে আঙুল তোলা সম্ভব নয়, যা প্রমাণ করে দিয়েছে হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement