advertisement

Saraswati Puja 2024: 'এই' এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ

Last Updated:

Saraswati Puja 2024: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।

+
প্রতীকী

প্রতীকী ছবি

হুগলি: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।
বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বীণাপাণি সংঘের এ বছরের থিম এটিএম মেশিন। সেখানে বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যে ১ টাকা ফেলতে হবে। অন্যদিকে, তার পাশেই রয়েছে এটিএম মেশিন, সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন, আর সেই কয়েন আবার এটিএম মেশিনে ঢোকালে এটিএম মেশিনের মধ্য দিয়ে বেরোবে চকলেট।
advertisement
advertisement
এটিএমে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে দেবীর মূর্তি। তবে শুধু  ব্যাঙ্ক এবং এটিএম তা রয়েছে তা কিন্তু নয় পুরো থিমটির মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থার নানা চিত্র অর্থাৎ বাড়ি-ঘর, রাস্তাঘাট, ট্রাফিক কন্ট্রোল সবকিছুই। মহিলা পরিচালিত এই পুজোর অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই।
advertisement
এক সদস্য বলেন, “আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে থাকি এ বছর এই বিষয়টা মাথায় এল, তাই এমনটা করলাম। একটা সমাজ ব্যবস্থায় যা যা থাকা দরকার সবকিছুই আছে এখানে।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Puja 2024: 'এই' এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement