advertisement

Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা

Last Updated:

পাশাপাশি আসন্ন দোলযাত্রা উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দোলযাত্রায় দল সংযোগে বাড়াতে কী করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।

News18
News18
কলকাতা: কালীঘাটের বাড়িতে আজ, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেড় ঘণ্টারও বেশি সময়সীমা ধরে বৈঠক হয়। দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে। বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। কারা কোথা থেকে প্রার্থী হবেন এবং নতুন কী চমক দিতে পারে তৃণমূল, সেই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ পাশাপাশি আসন্ন দোলযাত্রা উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দোলযাত্রায় দল সংযোগে বাড়াতে কী করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর।
এর মধ্যেই রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন কারা? জোর জল্পনা তৃণমূলের অন্দরে। পারফরম্যান্স বিচারে কেউ কি ফেরত যাবেন? নাকি নতুন মুখ পাঠানো হবে, তা নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা। এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। ২০১৯ সালে লোকসভা ভোটে পরাজিত হয় তৃণমূলের দিনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ। তিন জনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসকে বিষোদগার করেন দিনেশ ত্রিবেদী। ছাড়েন সাংসদ পদ ও দলের সদস্যপদ। তার ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে। আরজি কর আন্দোলনের সময় সাংসদ পদ ও দল ছেড়ে দেন জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement