advertisement

Hooghly News: বাসের ব্রেক‌ও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ

Last Updated:

কেলেপাড়া পঞ্চায়েতের পঞ্চানন্দতলা থেকে বেশেরঘাট পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা পথ। খোয়া পর্যন্ত উঠে গেছে। বলতে গেলে গোটাটাই ‌যাতায়াতের অ‌যোগ্য হয়ে উঠেছে। এলাকার মানুষ ঠিক করে আর যাতায়াত করতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।

+
title=

হুগলি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। তার তাতেই ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রায় দু'কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা হলেও স্থানীয় প্রশাসনের হুঁশ নেই। সামনেই বর্ষা আসছে, দ্রুত এই রাস্তা মেরামত না করলে চলাফেরা করাই অসম্ভব হয়ে উঠবে।
হুগলির পুড়শুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের পঞ্চানন্দতলা থেকে বেশেরঘাট পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা পথ। খোয়া পর্যন্ত উঠে গেছে। বলতে গেলে গোটাটাই ‌যাতায়াতের অ‌যোগ্য হয়ে উঠেছে। এলাকার মানুষ ঠিক করে আর যাতায়াত করতে পারছে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। কেলেপাড়া পঞ্চায়েতকে বারবার এই রাস্তা সরানোর কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি বলে এলাকার মানুষের অভিযোগ।
advertisement
advertisement
বাস চালকরাও জানিয়েছেন, এই বেহাল রাস্তা দিয়ে তাঁরাও আর গাড়ি নিয়ে যেতে চান না। খারাপ রাস্তার কারণে বাসের ক্ষতি হচ্ছে। তার উপর অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ির ব্রেক চাপলেও কাজ হয় না অনেক সময়।
advertisement
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্য দ্রুত এই রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এলাকার মানুষ আর আশ্বাসবাণী চান না। তাঁদের একটাই দাবি, এবার দ্রুত রাস্তা সারাই করা হোক।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাসের ব্রেক‌ও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement