advertisement

Hooghly News: রাইস মিলে মধ্যে সহকর্মীর মারে মৃত্যু শ্রমিকের

Last Updated:

সোমবার রাতে গুরুতর জখম অবস্থায় কাশীনাথবাবুকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন রাইস মিলের কর্মীরা। কিন্তু চিকিৎসা চলাকালীন‌ই মৃত্যু হয় তাঁর।

হুগলি: সহকর্মীর সঙ্গে বচসার পর‌ই অস্বাভাবিক মৃত্যু রাইস মিল কর্মীর। মৃত কাশীনাথ হাঁটি (৫১) আরামবাগের নৈসড়া এলাকার একটি রাইস মিলে ড্রায়ার মিস্ত্রির কাজ করতেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতের পরিবার সূত্রে খবর, সোমবার রাতে গুরুতর জখম অবস্থায় কাশীনাথবাবুকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন রাইস মিলের কর্মীরা। কিন্তু চিকিৎসা চলাকালীন‌ই মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, রাইস মিলে কাজ করার সময়‌ই কাশীনাথ হাঁটি’র মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় রাইস মিলের এক কর্মীর দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কোন‌ও একটি বিষয় নিয়ে ওই ব্যক্তির সঙ্গে কাশীনাথবাবুর তর্কাতর্কি হয়েছিল। আর তার পরই ওই সহকর্মী প্রাণঘাতী হামলা চালায় তাঁর উপর।
advertisement
advertisement
জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে হঠাৎই কাশীনাথ হাঁটির পরিবারকে ফোন করে বলা হয়, তিনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। যদিও রাইস মিলে ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয় সকলের কাছে। এদিকে রাইস মিল কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাইস মিলে মধ্যে সহকর্মীর মারে মৃত্যু শ্রমিকের
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement