advertisement

Hooghly News: রবিবার কাক ভোরে মোবাইল সামগ্রী উদ্ধার নিয়ে চাঞ্চল্য চুঁচুড়ায়!

Last Updated:

সাত সকালে বস্তা বন্দী মোবাইল এক্সেসারিজ উদ্ধারে চাঞ্চল্য। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি মোবাইলের হেড ফোন, মেমোরি কার্ড, চার্জার সহ মোবাইলের এক্সেসরিজ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

+
title=

#হুগলি : সাত সকালে বস্তা বন্দী মোবাইল এক্সেসারিজ উদ্ধারে চাঞ্চল্য। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি মোবাইলের হেড ফোন, মেমোরি কার্ড, চার্জার সহ মোবাইলের এক্সেসরিজ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান চুঁচুড়া থানার পুলিশ। কোথা থেকে এই গুলি এলো সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে খবর, দুই ব্যক্তি রবিবার কাক ভোরে সদর হাসপাতালের সামনে দুটি বস্তা রেখে দিয়ে যায়। ওই দুই ব্যক্তি গাড়ি ভাড়া করে পালাতে চাইছিল। গাড়ি চালকরা জিজ্ঞাসা করে বস্তায় কি আছে। প্রথমে কিছু বলতে চায়নি ওই দুই জন।
পরে জোরাজুরি করলে ওই দুই ব্যক্তি বস্তা ফেলে রেখে পালায় ওই জায়গা থেকে। বস্তা খুলের তারা দেখতে পান বস্তা ভর্তি মেমোরি কার্ড, চার্জার, হেডফোন, ব্লুটুথ হেডফোন ও একাধিক মোবাইলের সামগ্রী রয়েছে। স্থানীয় মানুষরা খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে খবর, দুই বস্তা ভর্তি মোবাইল আনুষাঙ্গিক পরে থাকতে দেখা যায় হাসপাতাল চত্বরে। স্থানীয় গাড়ি চালকরা জানান একজন বস্তা দুটি নিয়ে এসে বলে খেলনা আছে। পরে তাকে আর দেখা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ আগুন!
বস্তা পরে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বস্তা খুলে দেখে,ব্লু টুথ হেড ফোন, চার্জার সহ মোবাইল আনুষাঙ্গিক রয়েছে একটি বস্তায়। আরেকটি বস্তায় পতঞ্জলি তেল। পুলিশের অনুমান কোথা থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ফেলে গেছে। গত কয়েক দিন দশেক আগে চুঁচুড়ার একটি মোবাইলের দোকানে সিঁধ কেটে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই মোবাইল এখনও উদ্ধার হয়নি।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রবিবার কাক ভোরে মোবাইল সামগ্রী উদ্ধার নিয়ে চাঞ্চল্য চুঁচুড়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement