advertisement

Hooghly News: অ্যাম্বুলেন্স থাকলেও চালানোর টাকা নেই সরকারি হাসপাতালের! সাইকেল ভ্যান‌ই ভরসা মুমূর্ষু রোগীর

Last Updated:

ফান্ডে টাকা না থাকার জন্য অ্যাম্বুলেন্সটি চালানো সম্ভব হচ্ছে না! পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ

+
title=

হুগলি: উপযুক্ত পরিকাঠামোর অভাবে হাসপাতালের বাইরেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। এদিকে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে সাইকেল ভ্যানে করে যাচ্ছেন হাসপাতালে। এমনই চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেল খানাকুলে।
হুগলির খানাকুল-২ নম্বর ব্লকের নতিবপুর গ্রামীণ হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে রোগীদের হয় বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে গাড়ি ভাড়া করতে হচ্ছে, নয়ত সাইকেল ভ্যানে করে যাচ্ছেন হাসপাতালে। দিনের পর দিন এই বেহাল অবস্থার সম্মুখীন হতে হওয়ায় ক্ষোভ ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বারবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ।
advertisement
advertisement
সূত্রের খবর, নতিবপুর গ্রামীণ হাসপাতালে একটি মাতৃযান রয়েছে। পাশাপাশি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সংসদ তহবিলের অর্থ থেকে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে এই গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, প্রথম কয়েকদিন চলার পর হঠাৎই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা শুরু হয়। সেটি আর রোগীদের পরিষেবা দেয় না। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, কারোর অসুখ এমনকি বড় দুর্ঘটনা ঘটলেও এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় না।
advertisement
এই প্রসঙ্গে বিএমওএইচ জানান, ফান্ডে টাকা না থাকার জন্য অ্যাম্বুলেন্সটি চালানো সম্ভব হচ্ছে না। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দেন।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অ্যাম্বুলেন্স থাকলেও চালানোর টাকা নেই সরকারি হাসপাতালের! সাইকেল ভ্যান‌ই ভরসা মুমূর্ষু রোগীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement