advertisement

Hooghly News: হুগলি গ্রামীণ পুলিশ ও সাংবাদিকদের সম্প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ

Last Updated:

শনিবার সিঙ্গুর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল হুগলি গ্রামীন পুলিশ এবং সাংবাদিকদের একটি সম্প্রীতিমূলক ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট খেলা দেখতে স্থানীয় মানুষরা ভিড় করে মাঠে। গ্রামীন পুলিশের হয়ে ব্যাট হাতে অনবদ্য অর্ধশত রান করেন আরামবাগ এস ডি পি ও অভিষেক মন্ডল।

+
title=

#হুগলি : শনিবার সিঙ্গুর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল হুগলি গ্রামীন পুলিশ এবং সাংবাদিকদের একটি সম্প্রীতিমূলক ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট খেলা দেখতে স্থানীয় মানুষরা ভিড় করে মাঠে। গ্রামীন পুলিশের হয়ে ব্যাট হাতে অনবদ্য অর্ধশত রান করেন আরামবাগ এস ডি পি ও অভিষেক মন্ডল। বল করে হ্যাটট্রিক করেন চন্ডীতলার ওসি সুদীপ্ত সাধুকা। হুগলি গ্রামীন পুলিশে একাদশের নেতৃত্ব দিচ্ছিলেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আমানদীপ। সাংবাদিক একাদশের নেতৃত্বে ছিলেন রানা কর্মকার। শনিবার সকাল থেকেই ক্রিকেট ম্যাচ নিয়ে দুই দলের উত্তেজনা ছিল তুঙ্গে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেবে ১৪৭ রানের টার্গেট দেয় হুগলি গ্রামীণ পুলিশের একাদশ। বাড়ো ওভারের ক্রিকেট ম্যাচে টানটান উত্তেজনা ছিল এই দিন। সাংবাদিকদের হয়ে তিনটি উইকেট নেন রাহী হালদার, সুজিত গৌর ও সনত মাঝি। সাংবাদিক একাদশের মোট রানের সংখ্যা ৭৫। এক ওভারে তিনটি উইকেট নিয়ে সাংবাদিক একাদশের ব্যাটিং ফ্রন্ট কে গুঁড়িয়ে দেন ওসি চন্ডীতলা সুদীপ্ত সাধুখা। এই বিষয়ে গ্রামীণ পুলিশের সুপার অমনদীপ জানান, করোনার জন্য বিগত দুই বছর সম্প্রীতিমূলক এই প্রতিযোগিতা করা সম্ভব হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুনঃ কোন্নগরে বার মন্দির ঘাটে বেনারস হরিদ্বার-এর মতো গঙ্গা আরতি শুরু
করোনার প্রকোপ কমতেই এই বছর আবার ও এই খেলা করা সম্ভব হয়েছে। ম্যাচে কে জিতেছে বা কে হেরেছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হল সবাই মিলে একসঙ্গে আনন্দ করা হয়েছে মাঠে নেমে। তিনি আশাবাদী আগামীবার সাংবাদিক একাদশ নিশ্চয়ই বিজয়ী হবে। জেলার সাংবাদিক রানা কর্মকার জানান, সম্প্রীতিমূলক এই খেলায় অংশগ্রহণ করে তারা খুবই খুশি। ২৪ ঘন্টা কাজের মধ্যে একটু অন্য রকমের সময় সম্প্রীতিমূলক খেলা। এই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে পুলিশ ও সাংবাদিকদের মেলবন্ধন ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধের নিথর দেহ মিলল গঙ্গায়
সাংবাদিক একাদশের ওই দিনের খেলার সেরা সাংবাদিক বিধান সরকার জানান, আজকের খেলায় প্রমাণিত হল সাংবাদিক বন্ধুরা শারীরিক ফিটনেস এর দিক থেকে একটু পিছিয়ে রয়েছে। খেলায় হারজিত সেটা বড় বিষয় নয়। প্রত্যেক খেলাতেই একদল হারবে এবং একদল জিতবে। তবে মাঠে আসা খেলতে নামা, এটি একটি বড় আনন্দের। খেলাধুলার মধ্যে দিয়ে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো হয়। পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বরাবরেরই একটি ঠান্ডা লড়াই চলে। তবে সে লড়াই কোনদিন এই শত্রুতার দিকে যায়নি। এই ক্রিকেট ম্যাচ পুলিশ এবং সাংবাদিকদের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুগলি গ্রামীণ পুলিশ ও সাংবাদিকদের সম্প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement