advertisement

Hooghly: পুলিশ ও লরি চালকদের অভিযোগ পাল্টা অভিযোগে ধুন্ধুমার ডানকুনির জাতীয় সড়ক

Last Updated:

পুলিশকে তোলা না দেওয়ায় বেধড়ক মারধর করে গাড়িচালককে। এমনই অভিযোগ লরি চালকদের। সিগন্যাল না মানায় গাড়ি চালককে আটক করতে গেলে চড়াও হয় ড্রাইভার পাল্টা অভিযোগ পুলিশের।

+
title=

ডানকুনি: পুলিশকে তোলা না দেওয়ায় বেধড়ক মারধর করে গাড়িচালককে। এমনই অভিযোগ লরি চালকদের। সিগন্যাল না মানায় গাড়ি চালককে আটক করতে গেলে চড়াও হয় ড্রাইভার পাল্টা অভিযোগ পুলিশের। ঘটনার জেরে ন্যাশনাল হাইওয়ে দু'ঘণ্টার অবরোধের জেরে তীব্র যানজট দেখা দেয় ডানকুনি টোল প্লাজা এলাকায়। আহত গাড়ি চালক হরিয়ানার বাসিন্দা আনিস খানকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ডানকুনি টোল প্লাজার কাছে দূুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি জুলুমের অভিযোগ।গাড়ি চালকদের দাবী তাদের গাড়ি আটকে টাকা চাওয়া হয়। টাকা না দিলে কেস দেওয়া হয়। মূলত ভীন রাজ্যের গাড়ি কেসের ভয়ে টাকা দিয়ে দিতে বাধ্য হয়। শনিবার ভোরে হরিয়ানার একটি লরি ধান ঝাড়ার মেশিন নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। সেই লরি আটকে টাকা চায় ট্রাফিক পুলিশ,এমনই অভিযোগ।টাকা না দেওয়ায় মারধর করা হয় গাড়ি চালককে।সেই দৃশ্য দেখে অন্য গাড়ি চালক ও গাইডরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তীব্র যানজট তৈরী হয় জাতীয় সড়কে। পাল্টা পুলিশ জানিয়েছেন, সিগন্যাল ভাঙায় গাড়ি আটকাতে গেলে চালক পালানোর চেষ্টা করে। ডানকুনি থানা এলাকা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে হলেও দূর্গাপুর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে হুগলি গ্রামীন পুলিশ। এই ঘটনায় প্রসঙ্গে গ্রামীন পুলিশ সুপার আমন দীপ টেলিফোনে জানান, সিগন্যাল ভাঙায় একটি গাড়িকে আটকায় কর্তব্যরত ট্রাফিক গার্ড। গাড়ি রাস্তায় মাঝে দাঁড় করিয়ে দেয় চালক। সেই গাড়িতে ছিল আরও তিনজন । গাড়ির কাগজ দেখতে চাইলে তারা ট্রাফিক হোমগার্ডের উপর চড়াও হয়, ধাক্কা মারে। খবর পেয়ে সেখানে অন্য অফিসাররা পৌঁছান। তখন তিনজন সেখান থেকে পালিয়ে যায়। অন্য গাড়ির চালককে দিয়ে লরি সরানো হয়। তিনি আরও জানান,ডানকুনি টোলপ্লাজার কাছে গাইড থাকে। যারা ভীন রাজ্যের লরিকে কলকাতায় নিয়ে যায়। এমনিতে ডানকুনিতে যানজট খুব বেশি। এরপর সিগন্যাল ভেঙে গাড়ি চললে আরও সমস্যা হবে। ঘটনায় ডানকুনি থানায় অভিযোগ জানানো হয়েছে গ্রামীন পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: পুলিশ ও লরি চালকদের অভিযোগ পাল্টা অভিযোগে ধুন্ধুমার ডানকুনির জাতীয় সড়ক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement