advertisement

Hooghly News: মহিলার মাথার উপর দিয়ে চলে গেল লরির চাকা! ডাক্তারখানা থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

Last Updated:

আরামবাগে ডাক্তার দেখিয়ে একটি বাইকে চড়ে তিনজন বাড়ি ফিরছিলেন। লরি বেপরোয়া গতিতে ছুটে এসে হঠাৎই পিছন থেকে বাইকটিতে ধাক্কা মারে। উল্টে যায় বাইকটি। তিন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। মহিলার মাথার উপর দিয়ে চলে যায় লরির চাকা!

হুগলি: বেপরোয়া লরি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহী মহিলার। মৃতের নাম সুমিত্রা কোটাল (৪৮)। আরামবাগের পল্লীশ্রী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, আরামবাগে ডাক্তার দেখিয়ে একটি বাইকে চড়ে তিনজন বাড়ি ফিরছিলেন। সেই বাইকের পিছনে বসেছিলেন সুমিত্রাদেবী। একটি লরি বেপরোয়া গতিতে ছুটে এসে হঠাৎই পিছন থেকে বাইকটিতে ধাক্কা মারে। উল্টে যায় বাইকটি। তিন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। লরিটি না থেমে সুমিত্রাদেবীর মাথার উপর দিয়ে চলে যায়! এলাকার মানুষ সঙ্গে সঙ্গে ছুটে আসে। কিন্তু তার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুমিত্রা কোটালের। বাইকে থাকা বাকি দু'জনও আহত হন। তাঁদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত মহিলার বাড়ি হুগলি জেলার‌ই গোঘাটের ছোটডোঙ্গল গ্রামে। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তবে এই ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়। যদিও কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মহিলার মাথার উপর দিয়ে চলে গেল লরির চাকা! ডাক্তারখানা থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement