advertisement

Hooghly News: পড়ুয়া নেই, শিক্ষক মাত্র একজন! এই স্কুল ত্যাগ করেছে ছাত্রছাত্রীরা, কেন জানেন

Last Updated:

ছাত্রছাত্রী শূন্য হওয়ায় শুধু স্কুলে ঘর খুলতে আসেন শিক্ষক। এমনই চিত্র হুগলি জেলার আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাই স্কুলে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য এবং স্কুলের মাত্র একজন শিক্ষক আছেন।

+
স্কুলের

স্কুলের ছবি 

আরামবাগ: ছাত্রছাত্রী নেই। শুধু স্কুলঘর খুলতে আসেন দু'জন। এমনই চিত্র হুগলি জেলার আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাই স্কুলে। বর্তমানে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য এবং স্কুলের মাত্র একজন শিক্ষক ও একজন গ্রুপ ডি স্টাফ।
নিয়মিত এই দু'জন স্কুলে এলেও কিছুক্ষণ পরেই সব বন্ধ করে চলে যেতে হয়। উল্লেখ্য ২০২২ সালে পর্যন্ত এই স্কুলে খাতায় কলমে দু'জন পড়ুয়া ছিল। কিন্তু এ বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য। মিডডে মিলেরও বালাই নেই।
প্রধান শিক্ষক সুকৃতি গুপ্ত জানিয়েছেন, বর্তমানে সেই স্কুলের কোনও পড়ুয়া নেই। ২০২২ সালে মাত্র দু'জন ছাত্র-ছাত্রী ছিল। তারা দু'জনই অন্য স্কুলে ভর্তি হয়ে যায়।  ২০১৪ সালে এই স্কুলে ৭২ জন মতো ছাত্র-ছাত্রী ছিল। কিন্তু  শিক্ষকের অভাবে কেউ কেউ অন্য স্কুলে চলে যায়।
advertisement
advertisement
অন্য দিকে ডি গ্রুপের এক কর্মী জানান বর্তমানে , শিক্ষক নেই বলেই নাকি গ্রামবাসীরা স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করতে চাইছে না। মূলত স্কুলের শিক্ষকের অভাবেই নাকি বন্ধ হয়ে যেতে পারে এই স্কুল।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পড়ুয়া নেই, শিক্ষক মাত্র একজন! এই স্কুল ত্যাগ করেছে ছাত্রছাত্রীরা, কেন জানেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement