advertisement

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল নওয়াজের, আজ শুনানি ইসলামাবাদ হাইকোর্টে

Last Updated:
#ইসলামাবাদ: এবার আদালতের রায়কে চ্যালেঞ্জ জানালেন দুর্নীতি মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মারিয়ম । ১৬ জুলাই পৃথকভাবে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন নওয়াজ, তাঁর কন্যা মারিয়াম ও জামাই মহম্মদ সফদর । এই বিষয়ে আজ শুনানি শুরু হবে ইসলামাবাদ হাইকোর্টে ।
১৩ জুলাই লাহোর থেকে গ্রেপ্তার হন নওয়াজ ও কন্যা মারিয়ম । অ্যাভেনফিল্ড দুনীর্তি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি আদালত ৷ কন্যা মরিয়ম নওয়াজকেও ৭ বছরের জেল ও ২০ লক্ষ পাউন্ড জরিমানা করেছিল আদালত ৷ শরিফের জামাই তথা মরিয়মের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদরকেও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই মুহুর্তে তিনজনেই আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ।
advertisement
advertisement
পৃথক এই আপিলগুলিতে অ্যাভেনফিল্ড রায়টিকে ত্রুটিপুর্ণ বলে দাবি করা হয়েছে ও অ্যাকাউন্টেবিলি কোর্টের রায়টিকে নাকচ করার জন্য আবেদন করা হয়েছে । এছাড়াও অন্য একটি অ্যাকাউন্টেবিলিটি কোর্টে এই মামলাটি স্থানান্তরিত করার জন্য আরেকটি আপিল করেছেন শরিফের উকিল । আজ চুড়ান্ত রায়ের অপেক্ষায় পিএমএল-এন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কারাদণ্ডের বিরুদ্ধে আপিল নওয়াজের, আজ শুনানি ইসলামাবাদ হাইকোর্টে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement