advertisement

পুজোর দিনে বানিয়ে ফেলুন কিমা পোলাও

Last Updated:

পুজোর দিনে বানিয়ে ফেলুন কিমা পোলাও

#কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ দেখতে দেখতে হাজির মা দুর্গা ৷ পুজোর ছুটি বাড়িতে আত্মীয় থেকে বন্ধু-বান্ধব সকলের আনাগোনা লেগেই থাকে ৷ উৎসবের মরশুমে মেনুতেও আসুক পরিবর্তন ৷ রেস্তোরাঁর লোভনীয় ডিসগুলোকে হারাতে পুজোয় বাড়িতেই বানানো যাক কিমা পোলাও
কী কী লাগবে-
দেরাদুন রাইস – ৪০০ গ্রাম
advertisement
মটন কিমা – ২৫০ গ্রাম (মটন না খেতে চাইলে চিকেনও চলতে পারে)
দুধ – ১০০ মিলি
জল – ৬০০ মিলি
পেঁয়াজ কুচি – ১টা (খুব মিহি)
advertisement
আদাবাটা – ২ চা চামচ
রসুনবাটা – ১ চা চামচ
গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ
নুন স্বাদমতো
চিনি – ১ চা চামচ
ঘি – ৬ টেবিল চামচ
সাদা তেল – ২ টেবিল চামচ
advertisement
গোটা গরমমশলা – ২ চা চামচ
জায়ফল গুড়ো – ১/২ চা চামচ
জয়িত্রী গুড়ো – ১/২ চা চামচ
কিসমিস – ১ টেবিল চামচ
কী ভাবে বানাবেন-
প্রথমে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে ৷ এবার প্রেসার কুকারে ধুয়ে রাখা কিমা ও প্রয়োজনীয় জল দিতে হবে ৷ এরপর একে একে নুন, গোলমরিচ গুড়ো, আদা রসুন বাটা ও জায়ফল-জয়িত্রী গুঁড়ো দিয়ে ২টো সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে মটন কিমা | চিকেন হলে আরও কম সময় লাগবে ৷ কিমা ঠান্ডা হলে প্রেসার কুকার খুলে জল ছেঁকে নিন ৷ এইবার চাল থেকে জল ঝরিয়ে রাখুন ৷
advertisement
Keema Pulao Keema Pulao
এরপর একটা বড় প্যান গরম করে তাতে ঘি ও সাদা তেল দিতে হবে ৷ ঘি গরম হলে পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা দিন | বেশ সোনালী করে ভাজুন ৷ পেঁয়াজ ভাজা হলে সেদ্ধ করে রাখা কিমা দিয়ে আরো কিছুক্ষণ ভাজুন ৷ এইবার ওই কিমার মধ্যেই চাল দিয়ে আরো দু’মিনিট ভাজতে হবে ৷
advertisement
সব ভালভাবে ভাজা হলে প্যানের মধ্যে দুধ, চিনি, কিসমিস ও কিমা সেদ্ধ জল দিয়ে ঢাকা বন্ধ করে মাঝারি আঁচে রান্না করতে হবে ৷ মাঝে মাঝে ঢাকা খুলে এমনভাবে নাড়তে হবে যাতে ভাত ভেঙে না যায় আবার নীচটা ধরে না যায় | জল শুকিয়ে এলে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন ৷ এবার ঢাকার উপর শিলনোড়ার মতো ভারি একটা কিছু চাপা দিয়ে মিনিট ২০ দমে রাখুন ৷ ২০ মিনিট পরে ঢাকা খুলে ভালো করে নেড়ে নিন ৷ সার্ভ করার জন্য একেবারে রেডি কিমা পোলাও ৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
পুজোর দিনে বানিয়ে ফেলুন কিমা পোলাও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement