advertisement

শীতের বিট, গাজর দিয়ে বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ

Last Updated:
photo: collected
photo: collected
শীত যাওয়ার পথে৷ বাজার থেকে উধাও হতে চলেছে টাটকা বিট, গাজর, কড়াইশুটি৷ তার আগে বানিয়ে নিন ভেজটেবল চপ৷
কী কী লাগবে
বিট- ১টা বড়
advertisement
আলু- ২টো বড়
গাজর- ১টা মাঝারি
রোস্টেড বাদাম-৩ টেবল চামচ
কাঁচালঙ্কা কুচি- ১ চা চামচ
আদা- ১ ইঞ্চি
গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ
কাশ্মিরী লঙ্গা গুঁড়ো-সিকি চা চামচ
চিনি-১/৪ চা চামচ
নুন-প্রয়োজন মতো
বিস্কুটের গুঁড়ো-১/৩ কাপ
তেল-ভাজার জন্য
ময়দা-৩ টেবল চামচ
জল- ৬ টেবল চামচ
advertisement
কীভাবে বানাবেন
সব্জি প্রেশার কুকারে নুন দিয়ে সিদ্ধ করুন৷ মাঝারি আঁচে ১৫-১৭ মিনিট সিদ্ধ করুন৷ সিদ্ধ সব্জি এবার গ্রেট করে নিন৷ এর সঙ্গে আদা, গুঁড়ো মশলা, রোস্টেট বাদাম নুন ও চিনি মেশান৷ একটি বাটিতে ময়দা ও জল মিশিয়ে ব্যাটার তৈরি করুন৷ চপের মিশ্রণে হাতের চাপে লম্বা করে গড়ে নিন৷ প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন৷ কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে সোনালি, মুচমুচে করে ভেজে তুলুন চপ৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতের বিট, গাজর দিয়ে বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement