advertisement

একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি

Last Updated:
বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে সহজেই বানিয়ে ফেলা যায় ফ্রায়েড রাইস৷ কিন্তু চিকেন বা চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে যেমন পরিশ্রম রয়েছে, তেমনই বাড়িতে চিকেন বা চিংড়ি না থাকলেও সমস্যা৷ ভেজ বা এগ ফ্রায়েড রাইসেই ভরসা রাখতে হয়৷ শিখে রাখুন মাশরুম ফ্রায়েড রাইস৷ সহজেই বানিয়ে ফেলা যায়৷
কী কী লাগবে
সিদ্ধ চাল-২ কাপ
advertisement
মাশরুম-৪ কাপ
অলিভ অয়েল-২ টেবল চামচ
থাইম- আধ চামচ
অরিগ্যানো-আধ চামচ
পেঁয়াজকলি-৩,৪ আঁটি কুচনো
রসুন কুচি-১ চা চামচ
নুন, গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো
কীভাবে বানাবেন
বড় ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন৷ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সতে করুন৷ কিছুটা পেঁয়াজকলি কুচি দিয়ে নাড়তে থাকুন৷ স্বচ্ছ হতে থাকলে মাশরুম দিন৷ নাড়তে থাকুন যতক্ষণ না মাশরুম জল ছাড়ছে৷ জল ছেড়ে মাশরুম শুকনো হয়ে গেলে গোলমরিচ, থাইম ও অরিগ্যানো দিয়ে ভাল করে মেশান৷ এবার ভাত ও নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ ভাত আর মাশরুম ভাল করে মিশে গেলে ওপরে পেঁয়াজকলি কুচি ছড়িয়ে নামিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement