advertisement

এই বর্ষায় চেখে দেখুন 'আমের মধ্যে আমের' কুলফি

Last Updated:

পাকা আমের মাঝে কুলফির সারপ্রাইজ, বাড়িতেই তৈরি করুন ম্যাংগো স্টাফড কুলফি

#কলকাতা: কুলফি আইসক্রীম খেতে সকলেরই ভালো লাগে। আর গরম কাল মানেই আম ৷ গরম কালে প্রায় কেউই আম আর কুলফি না খেয়ে থাকার কথা ভাবতেই পারে না। আমের কুলফিতো সবাই খেয়েছি, কিন্ত্ পাকা আমের মাঝে কুলফির সারপ্রাইজ যদি পাওয়া যায়, তাহলে কেমন হবে বলুন তো? নিঃসন্দেহে সকলেই চমকে যাবে। বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই ম্যাংগো স্টাফড কুলফি।
উপকরণ
- পাকা আম ৩টি
advertisement
- কনডেন্সড মিল্ক ১ কাপ
- ফ্রেশ ক্রিম বা হুইপড ক্রিম ১ কাপ
প্রনালী
১. আমের বোটার অংশ দেড় ইঞ্চি গোল করে কেটে নিন।
২. ছুরি দিয়ে আঁটির চারপাশ একটু আলাদা করে আমের নিচে থেকে চাপ দিলে আঁটি বের হয়ে যাবে। খোসা যেন পুরোপুরি আস্ত থাকে।
advertisement
৩. তারপরর একটি চামচ দিয়ে পাল্প বের করে নিন।
৪. প্রথমে আম ব্লেন্ড নিন, তারপর তাতে কনডেন্সড মিল্ক, ক্রিম মিশিয়ে মিশিয়ে আবার ব্লেন্ড করে নিন ৷
৫. মিশ্রণটি তৈরী হওয়ার পরে ফ্রিজে রাখুন ৩ ঘণ্টা।
৬. তারপর বার করে আবার ব্লেন্ড করুন ৷
৭. তারপর আমের খোশার মধ্যে ঢেলে দিন আর ৬ ঘন্টা ফ্রিজে রেখে দিন বা যতক্ষন না ঠান্ডা হচ্ছে ততক্ষন রেখে দিন
advertisement
৮. সুন্দর করে কেটে পরিবেশন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
এই বর্ষায় চেখে দেখুন 'আমের মধ্যে আমের' কুলফি
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement