advertisement

এঁচোড় মানেই ডালনা নয়, শিখে নিন এঁচোড়ের পোলাও

Last Updated:
পোলাও বলতে আমরা বুঝি কড়াইশুটি, কাজু-কিসমিসের পোলাও৷ আজ শিখে নিন একদম অন্যরকম রেসিপি এঁচোড়ের পোলাও৷
কী কী লাগবে
বাসমতী চাল- ২ কাপ
advertisement
এঁচোড়- ৪০০ গ্রাম
পেঁয়াজ-২ মাঝারি কুচনো
আদা-১ ইঞ্চি
রসুন-৩, ৪ কোয়া
ছোট এলাচ-৩টে
বড় এলাচ-১টা
দারচিনি-১ ইঞ্চি
লবঙ্গ-৪টে
তেজপাতা-১টা
জয়িত্রী-২,৩টে স্ট্র্যান্ড
শাহজিরে-১ চা চামচ
জল-৫ কাপ
ঘি-৩ টেবল চামচ
তেল-৫ টেবল চামচ
নুন-স্বাদ মতো
পোলাওয়ের স্তর তৈরি করতে
কাঁচালঙ্কা-১,২টো চেরা
advertisement
ধনেপাতা ও পুদিনাপাতা কুচি-১ চা চামচ
কাজু-১০,১২টা
গরম মশলা গুঁড়ো-২ চিমটি
আদা-আধ ইঞ্চি জুলিয়েন করে কাটা
লেবুর রস-১ চা চামচ
নুন-স্বাদমতো
কীভাবে বানাবেন
চাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন৷ এঁচোড় খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন৷ কড়াইতে তেল গরম করে এঁচোড় ভাজতে থাকুন৷ সোনালি রং ধরলে এঁচোড় তুলে নিয়ে ওই তেলেই কাজু নিন৷ অন্য কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন৷ পেঁয়াজ কুচি দিন৷ বাদামি রং ধরলে ২ টেবল চামচ ভাজা পেঁয়াজ তুলে রাখুন৷ আদা, রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে৷ এবার চাল দিয়ে ১ মিনিট নেড়ে নিয়ে জল ও নুন দিন৷ চাপা দিন যতক্ষণ না চাল আধসিদ্ধ হচ্ছে৷ আঁচ বন্ধ করে দিন৷
advertisement
এবার সসপ্যানে প্রথমে চাল রাখুন৷ ওপরে এঁচোড় দিন৷ কাঁচালঙ্কা চেরা, ধনেপাতা-পুদিনাপাতা কুচি, লেবুর রস, ভাজা পেঁয়াজ, রোস্টেড কাজু, গরম মশলা ও জুলিয়েন করা আদা দিন৷ তাওয়া গরম করে তার ওপর একদম ঢিমে আঁচে বসান সসপ্যান৷ ১০-১২ মিনিট দমে রান্না করুন৷ আঁচ বন্ধ করে আরও ৫ মিনিট রাখুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
এঁচোড় মানেই ডালনা নয়, শিখে নিন এঁচোড়ের পোলাও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement