advertisement

স্বাদ বদল করুন ডিমের মালাইকারি দিয়ে

Last Updated:
ভাতের সঙ্গে ডিম মানেই হয় ঝোল, ডালনা নয়তো কারি৷ অথবা একটু ঝাল ঝাল করে ডিমের কষা৷ আজ শিখে নিন একটু মিষ্টি স্বাদের ডিমের মালাইকারি৷
কী কী লাগবে
সিদ্ধ ডিম-৪টে
advertisement
বড় পেঁয়াজ ৩টে(মিহি করে বাটা)
রসুন বাটা-১ টেবল চামচ
আদা বাটা-১ টেবল চামচ
টোম্যাটো-২টো(পিউরি করা)
নারকেলের দুধ-১ কাপ
কাঁচালঙ্কা-৪টে(কুচনো)
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
ধনেগুঁড়ো-১ টেবল চামচ
লাল লঙ্কা গুঁড়ো-দেড় চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
তেজপাতা-১টা
দারচিনি-১ ইঞ্চি
লবঙ্গ-৪টে
গোটা গোলমরিচ-৪টে
বড় এলাচ-১টা
advertisement
ছোট এলাচ-২টো
নুন-স্বাদ মতো
তেল-১ কাপ
মৌরি-১ চা চামচ
ধনেপাতা কুচি-১ টেবল চামচ
কীভাবে বানাবেন
সেদ্ধ ডিম চিরে নিয়ে হলুদ গুঁড়ো মাখিয়ে নিন৷ ফ্রাইং প্যানে তেল গরম করে ডিম সোনালি করে ভেজে তুলে নিন৷ ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন৷ এবার পেঁয়াজ, রসুন, আদা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বাদামি করে ভাজুন৷ এর মধ্যে কাঁচা লঙ্কা ও টোম্যাটো পিউরি দিন৷ কিছুক্ষণ নেড়ে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মেশান৷ তেল ছাড়তে শুরু করে আধ কাপ জল দিন৷ স্বাদ মতো নুন দিয়ে ৫ মিনিট ফোটান৷ নারকেল দুধ দিয়ে আঁচ বন্ধ করে দিন৷ ভাজা ডিম দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
স্বাদ বদল করুন ডিমের মালাইকারি দিয়ে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement