advertisement

বাঙালি হেঁশেলের রাজা এঁচোড় চিংড়ি

Last Updated:
এঁচোড় চিংড়ি বাঙালিদের বেশ প্রিয় খাবার৷ রোজকার রান্না হিসেবে যেমন জনপ্রিয়, তেমনই নেমন্তন্নেও এঁচোড় চিংড়ির ওপর কোনও কথা হবে না৷ আজ শিখে নিন এঁচোড় চিংড়ির রেসিপি৷
কী কী লাগবে
এঁচোড়-৪৫০ গ্রাম
advertisement
মাঝারি সাইজের চিংড়ি-৬,৮টা (ছোট হলে ১০টা)
আলু-১টা বড় (মাঝারি সাইজে কাটা)
পেঁয়াজ কুচি-১ কাপ
আদা, রসুন বাটা-২ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি-১ টেবল চামচ
লঙ্কা গুঁড়ো-আন্দাজ মতো
টোম্যাটো কুচি-১ কাপ
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
তেজপাতা-১টা বড়
গোটা জিরে-আধ চা চামচ
গরম মশলা-আধ চা চামচ
advertisement
সর্ষের তেল-৪ টেবল চামচ
নুন-স্বাদ মতো
চিনি-স্বাদ মতো
কীভাবে বানাবেন
এঁচোড় খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিন৷ ৪ কাপ জল গরম করে নুন ও হলুদ দিয়ে এঁচোড় ভাপিয়ে নিন৷ চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন৷ কড়াইতে তেল গরম করে চিংড়ি ও আলু ভেজে তুলে রাখুন৷ এবার ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরে দিন৷ সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন৷ আদা, রসুন বাটা দিয়ে ৫ মিনিট নেড়ে হলুদ, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ১ চা চামচ জল দিন৷ এবার টোম্যাটো কুচি দিয়ে চাপা দিয়ে নরম হতে দিন৷
advertisement
টোম্যাটো গলে গিয়ে মশলা তেল ছাড়তে শুরু করলে নুন ও চিনি দিন৷ ভাজা চিংড়ি, আলু, সিদ্ধ এঁচোড় দিয়ে মশলার সঙ্গে ভাল করে মেশান৷ ৫ মিনিট পর ২ কাপ গরম জল দিয়ে আঁচ একদম কমিয়ে চাপা দিয়ে দিন৷ যখন আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বাঙালি হেঁশেলের রাজা এঁচোড় চিংড়ি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement