advertisement

জাঁকিয়ে শীতে জমিয়ে খান দুধপুলি

Last Updated:
শীত বেশ জাঁকিয়ে পড়েছে৷ বাজারও ভরে গিয়েছে নলেন গুড়ে৷ পৌষ মাস যখন চলছেই তখন আর পিঠে-পুলির থেকে দূরে থাকা কেন? আজ শিখে নিন দুধপুলির রেসিপি৷
কী কী লাগবে
চালের গুঁড়ো-১ কাপ
advertisement
গরম জল-১ কাপ
ঘি-২ টেবল চামচ
নুন-সামান্য
দুধ-দেড় লিটার
ছোট এলাচ-৪,৫টা
গুড়-আধ কাপ
নারকেল কোরা-৪ কাপ
কীভাবে বানাবেন
ফুটন্ত জলে চালের গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ ভাল করে মিশে গেলে ঠান্ডা হতে দিন৷ তবে হালকা গরম থাকতে থাকতেই হাতের চেটোয় ঘি মাখিয়ে ভাল করে ঠেসে মেখে নিন৷ পাতলা কাপড় জড়িয়ে রেখে দিন৷
advertisement
অন্যদিকে, দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন৷ নারকেল কোরা ও গুড় মিশিয়ে পুলির পুর তৈরি করে নিন৷
চালের গুঁড়ো মাখা থেকে সমান মাপের লেচি কেটে নিন৷ হাতের আঙুলের চাপে লেচি বাটির আকারে গড়ে নিন৷ ভিতরে পুর ভরে পুলির আকারে গড়ে নিন৷
এবার ঘন হওয়া দুধ একদম হালকা আঁচে বসিয়ে রেখে আস্তে আস্তে দুধের মধ্যে পুলি ছাড়তে থাকুন৷ ৫-৭ মিনিটেই পুলি সিদ্ধ হয়ে উপরে ভাসতে থাকবে৷ ভাসতে থাকলে পুলি তুলে নিয়ে প্লেটে রাখুন নাহলে ভেঙে যাবে৷
advertisement
দুধ পছন্দ মতো ঘন করে নিয়ে পুলির ওপর ছড়িয়ে দিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
জাঁকিয়ে শীতে জমিয়ে খান দুধপুলি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement