advertisement

দিওয়ালি স্পেশাল লাড্ডুর রেসিপিটা জানা আছে তো?

Last Updated:
দিওয়ালি মানেই লাড্ডু, কাজু বরফি, গাজরের হালুয়ায় মাখামাখি একটা সময়৷ দিওয়ালির মিষ্টি বলতেই এক কথায় চোখের সামনে ভেসে ওঠে কমলা রঙের, তুলতুলে নরম, সুগন্ধি ঘি-এ ভাজা লাড্ডু৷ শিখে নিন দিওয়ালির সেই সনাতনী লাড্ডুর রেসিপি৷
কী কী লাগবে
বেসন-৫০০ গ্রাম
দুধ-১ লিটার
advertisement
ঘি-৭৫০ গ্রাম
জল- সাড়ে ৩ কাপ
কমলা রং-১০,১২ ফোঁটা
দুধে ভেজানো কেশর-১০,১২ ফ্লেক
কাজু-৫০ গ্রাম কুচনো
কিসমিস-৫০ গ্রাম
ছোট এলাচ-১০টা
কীভাবে বানাবেন
বেসন, দুধ ও জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন৷ প্যানে ঘি গরম করুন৷ ফ্রায়ার বা স্ট্রেনারে পাতলা মিশ্রণ ঢেলে গরম ঘি-এর ওপর ধরুন৷ ছাকনির মধ্যে দিয়ে ছোট ছোট বোঁদের আকারে মিশ্রণ পড়বে ঘিতে৷ সোনালি করে ভেজে তুলুন বোঁদে৷
advertisement
জল ও চিনি মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করুন৷ এর মধ্যে রেশর ভেজানো দুধ, রঙের সিরাপ, বোঁদে, ড্রাই ফ্রুট ও এলাচ মেশান৷ ১০ মিনিট পর হালকা গরম ছিটিয়ে দেড় ঘণ্টা চাপা দিয়ে রাখুন৷ হাতের তালুতে ঘি মেখে নিয়ে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
দিওয়ালি স্পেশাল লাড্ডুর রেসিপিটা জানা আছে তো?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement