advertisement

চিংড়ি নয়, মালাইকারি রাঁধুন কাঁকড়া দিয়ে

Last Updated:
মালাইকারি মানেই চিংড়ির আর কাঁকড়া মানেই ঝাল৷ বাঙালির হেঁসেলে এই দুটো এভাবেই পরিচিত৷ তবে একটু স্বাদ বদল করলে কেমন হয়? কাঁকড়া দিয়েই বানিয়ে দেখুন মালাইকারি৷
কী কী লাগবে
কাঁকাড়া-৪টে (পরিষ্কার করে ধুয়ে নিন)
advertisement
পেঁয়াজ-১টা বড়
আদা-১ ইঞ্চি
রসুন-১,২ কোয়া
লাল লঙ্কা-২টো
দারচিনি-১ ইঞ্চি
ছোট এলাচ-১টা
পোস্ত-২ টেবল চামচ
ধনে গুঁড়ো-২ টেবল চামচ
গোটা গোলমরিচ-৮টা
এই সব মশলা একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন
আলু-৪টো বড় (ভাজা)
পেঁয়াজ-১টা কুচনো
তেজপাতা-২টো
সর্ষের তেল-৪ চামচ
বড় এলাচ-২টো
advertisement
লবঙ্গ-৪টে
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নারকেলের দুধ-১ বাটি
নুন-স্বাদমতো
কীভাবে বানাবেন
কাঁকড়া ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন৷ কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ দিয়ে বাদামি করে ভেজে নিন৷ এবার বাটা মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন৷ ভাজা আলু ও কাঁকড়া দিয়ে ১০ মিনিট নাড়ুন৷ এবার নারকেলের দুধ দিয়ে চাপা দিয়ে ১০ মিনিট রাখুন৷ সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
চিংড়ি নয়, মালাইকারি রাঁধুন কাঁকড়া দিয়ে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement