advertisement

রেস্তোরাঁর মতো বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটোর রেসিপি শিখে নিন আজ

Last Updated:
গরমে তেল-মশলা বেশি না খেয়ে হালকা, সিদ্ধ খাবার খাওয়াই ভাল৷ এতে শরীর ভাল থাকে৷ আজে শিখে নিন বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটো রেসিপি৷
কী কী লাগবে
চিকেন ব্রেস্ট-৪টে
advertisement
মাখন-২ টেবল চামচ
আলু-৭০০ গ্রাম
হুইপড ক্রিম-১৫০ গ্রাম
বেকন-৬০ গ্রাম
পেঁয়াজকলি-২টো
সবুজ বিনস-৫০০ গ্রাম
রেড চিলি পেপার-১ চা চামচ
নুন ও গোলমরিচ-স্বাদ মতো
কীভাবে বানাবেন
আলু খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিয়ে গরম জলে নুন দিয়ে ২৫ মিনিট সিদ্ধ করুন৷ বিনস কেটে ফুটন্ত জলে নুন দিয়ে ১০ মিনিট সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন৷ চিকেন নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে প্যানে মাখন গরম করে দুপিঠ বাদামি করে হালকা ভেজে নিন৷ তারপর ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে ১০ মিনিট বেক করুন৷ লঙ্কা থেকে বীজ বের করে নিন কুচিয়ে নিন৷ পেঁয়াজকলি কুচিয়ে নিন৷ প্যানে মাখন দিয়ে নেড়ে নিন৷ আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে গলানো মাখন, ক্রিম, নুন ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে৷ প্লেটে চিকেন রেখে পাশে ম্যাশড পটেটো, বিনস, পেঁয়াকজলি সাজিয়ে পরিবেশন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
রেস্তোরাঁর মতো বেকড চিকেন অ্যান্ড ম্যাশড পটেটোর রেসিপি শিখে নিন আজ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement