advertisement

বাড়িতেই বানাতে পারেন রেস্তোরাঁর মতো আমেরিকান চপস্যোয়ে

Last Updated:
বাড়িতে হাক্কা চাউমিন, গ্রেভি নুডলস, থুকপা আমরা বানিয়েই থাকি৷ কিন্তু চপস্যোই বানানো অত সহজ নয়৷ রেস্তোরাঁর মতো আমেরিকান চপস্যোয়ে খেতে চান? শিখে নিন তাহলে রেসিপি৷
কী কী লাগবে
তেল-৩ টেবল চামচ
advertisement
পেঁয়াজ-১টা মাঝারি (কুচনো)
সবুজ বেল পেপার-১টা (কুচনো)
রসুন-২কোয়া (থেঁতো করা)
শ্রেডেড চিকেন-আধ কেজি
অরিগ্যানো-১ চা চামচ
ড্রাই বেসিল-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-আধ চা চামচ
নুন-স্বাদ মতো
টোম্যাটো-১টা ডুমো করে কাটা
টোম্যাটো সস-স্বাদ মতো
টোম্যাটো পেস্ট-১/৪ কাপ
টোম্যাটো জুস-২/৩ কাপ
চিনি-১চিমটি
ম্যাকারনি-৫০০ গ্রাম
কীভাবে বানাবেন
advertisement
বড় কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে নিন৷ পেঁয়াজ ও বেল পেপার তেলে দিয়ে নাড়ুন৷ নরম হলে রসুন দিয়ে আরও ১ মিনিট নেড়ে নিন৷ এবার শ্রেডেড চিকেন দিয়ে নাড়তে থাকুন৷ চিকেন গোলাপি থেকে সাদা হলে অরিগ্যানো, বেসিল ও গোলমরিচ ছড়ান৷ নুন দিয়ে ভাল করে মেশান৷ এবার টোম্যাটো সস, জুস ও টোম্যাটো পেস্ট মেশান৷ স্বাদ মতো চিনি দিন৷ অন্যদিকে বড় প্যানে নুন-জল গরম করে ফুটন্ত জলে ম্যাকারনি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মুচমুচে হয়৷ ম্যাকারনির ওপর চপস্যোয়ে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বাড়িতেই বানাতে পারেন রেস্তোরাঁর মতো আমেরিকান চপস্যোয়ে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement