advertisement

কর্নার টেবিলে উষ্ণতায় চুমুক, হদিশ দিচ্ছে ক্যাফে স্টুডিও !

Last Updated:

ঘড়ির কাঁটা দৌঁড়চ্ছে ৷ কিন্তু কলকাতার ট্রাফিকে রেড সিগনাল ৷ কখনও ছাড়ছে হুশ করে, কখনও আবার দুম করে আটকে পড়া ! ভিড়ের কোলাহল, গাড়ির হর্ন ৷

#কলকাতা: ঘড়ির কাঁটা দৌঁড়চ্ছে ৷ কিন্তু কলকাতার ট্রাফিকে রেড সিগনাল ৷ কখনও ছাড়ছে হুশ করে, কখনও আবার দুম করে আটকে পড়া ! ভিড়ের কোলাহল, গাড়ির হর্ন ৷ শহুরে ব্যস্ততা যখন চরমে, তখন আপনি চোখ ডুবিয়েছেন হালকা সবুজ ও হালকা বাদামি রঙে ৷ আপনার বাঁদিকে এককাত হয়ে পড়ে রয়েছে সুর বাঁধা গিটার ৷ আর অন্যদিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে বইপোকারা ! আলো-আড্ডায়, কফির ধোঁয়াতে তখন গল্পরা সবে ঢুকেছে দরজা দিয়ে ৷ ঠিক এমন সময়ই তাল ভাঙবে, ক্লিপ করা মেন্যু কার্ড ৷ আড্ডার ছন্দ কেটে তখনই পাতার পর পাতা শুধুই জিভের জলকে উসকে দেওয়া খাবার-দাবার ! পাতা ওল্টাচ্ছেন, খাবার বাছছেন, ততক্ষণে আপনার কনফিউজড অবতার ! আসুন হেল্প করি ৷
উপরের যতসব আবেগের পাগলামি পুরোটার ক্রেডিটটাই চলে যায় ‘ক্যাফে স্টুডিও’-র ঘাড়ে ৷ কারণ, আপনার শহুরে ব্যস্ততার সব ক্লান্তি, এক মিনিটে দূর করতে পারে শহরের নতুন ক্যাফে কর্নার ‘ক্যাফে স্টুডিও’ ৷ যা কিনা শহরের এক কোণায় চুপটি করে বেড়ে উঠছে রোজ রোজ ৷ ক্যাফেতে বসে আড্ডা যখন খুব ব্যক্তিগত হতে চায়, তখনই মনে পড়াতে বাধ্য এই ক্যাফের কথা ৷ বাইরে থেকে দেখলে, বোঝাই যায় না ৷ যে এর অন্দরে রয়েছে দারুণ আবদার ! আবদার রসনার, আবদার আড্ডার ৷ ইন্টেরিয়র যা আপনাকে বাধ্য করবে চোখে চোখে কথা বলতে, কিংবা গিটার হাতে নিয়ে এক দল বন্ধুর মাঝে আপনাকে গায়ক করে তুলতে ৷ টেবিলে না হয় থাক, কফি থেকে মোহিতো, সুপ কিংম্বা স্যালাড ! আড্ডার মাঝে চলতে পারে পিৎজাও ৷ মেন্যুতে রয়েছে মেডিটেরিনিয়ান, ইটালিয়ান, মেক্সিকান, স্প্যানিশ খাবারের খাজানা ৷
advertisement
tex mex corn and quinoa salad tex mex corn and quinoa salad
advertisement
এই ক্যাফেতে এসে ট্রাই করার লিস্টে থাকুক, থাই কোকোনাট-জিঞ্জার স্যুপ , গার্ডেন গ্রিন ও তোফু ব্রোথ ৷ স্যালাডের রসনা পেতে ট্রাই করতে পারেন মরোক্কোন চিকপেয়া ও কস কস স্যালাড ৷
advertisement
একটু অন্যরমক স্বাদ পেতে ট্রাই করতে পারেন, ব্রোকোলি-রিকোতা সিগারস, ক্রিমি হার্ব স্যালমন সঙ্গে গ্রিন-ওয়াইল্ড স্যালাড !
পাত শেষের মিষ্টিতে ক্যাফে স্টুডিও-র ঝুলিতে রয়েছে অনেক সম্ভার ৷ নিজের মুডকে চকোলেটে ভরে ফেলতে ট্রাই করুন চকোলেট ও অরেঞ্জ কেক, ট্রাই করতে পারেন সিনফুল ওয়ালনাট ব্রাউনি ৷
Sinful walnut Brownies Sinful walnut Brownies
advertisement
কফি থেকে কুলার, শেক থেকে স্মুদি ৷ রয়েছে সব কিছুই ৷ বাঙালির আড্ডায় ঠিকঠাক খাবার জোগান দিতে একেবারে তৈরি ক্যাফে স্টুডিও৷ পকেট খরচা ? ৫০০ টাকায় জমে যেতে পারে আড্ডা উইথ ফুড ! তাহলে এই উইকএন্ডে যাচ্ছেন তো ?
ঠিকানা- IA - 272 | Sector III,
Salt Lake City
Kolkata: 700097​
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
কর্নার টেবিলে উষ্ণতায় চুমুক, হদিশ দিচ্ছে ক্যাফে স্টুডিও !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement