advertisement

Breaking: হায়দরাবাদের এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা, গুরুতর আহত ৩

Last Updated:
#হায়দরাবাদ: হায়দরাবাদের নমপল্লী এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা। লেলিহান শিখায় চোখের নিমেষে পুড়ে ছারখার হয়ে গেল অসংখ্য স্টল। তৎপরতার সঙ্গে মানুষকে মেলা প্রাঙ্গনের বাইরে বের করে আনা হয়। এখনও পর্যন্ত গুরুতর আহতের সংখ্যা ৩।
আচমকা আগুন দেখে আতঙ্কে দিশেহারা হয়ে মানুষজন ছুটতে শুরু করলে, পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, ধোঁয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজকুমার ও দিলোয়ার হুশেন নামের দুই ব্যক্তি। তাঁদের শরীরের কিছু অংশও পুড়ে গিয়েছে। দু'জনকেই নমপল্লীর 'কেয়ার হাসপাতালে' ভর্তি করা হয়। চলছে চিকিৎসা। যখন অগ্নিকাণ্ড ঘটে, মেলায় উপস্থিত ছিল প্রায় ২০ হাজার মানুষ। পুড়ে যায় ১০০টি দোকান। কিন্তু কীভাবে আগুন লাগল ? খতিয়ে দেখছে পুলিশ, প্রশাসন !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Breaking: হায়দরাবাদের এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা, গুরুতর আহত ৩
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement