advertisement

শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা

Last Updated:

কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷

#মুম্বই: একদিকে সে সময় গমগম করছিল কাপুর ভিলা ৷ সমসি্ত লাইম লাইট কেড়ে নিয়েছিল সেই বিগ ফ্যাট ওয়েডিং ৷ বলিউডের ফ্যাশনিস্তা সোনম কাপুরের বিয়ে বলে কথা ৷ সুতরাং একের পর এক ফ্ল্যাশের ঝলকানিতে চোখে ধাঁধাঁ লেগে যাওয়ার উপক্রম ৷ আর এই হৈ হুল্লোড়ের মধ্যেই টুক করে, পাপারাৎজিদের থেকে শতহস্ত দূরে থেকে বিয়ে করে নিয়েছিলেন আরও এক বলি অভিনেত্রী ৷ ১০ মে নিজের থেকে ২ বছরের ছোট অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া ৷ কাকপক্ষীকেও টের পেতে দেননি তিনি ৷ কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷
প্রথমে খবর ছড়িয়েছিল, সম্ভবত নেহা গর্ভবতী ৷ সে কারণেই হুট করে বিয়ে করে ফেললেন তিনি ৷ কিন্তু সেই খবর যে নিছকই গুজব ছিল তা কিছুদিনের মধ্যেই বোঝা গিয়েছে ৷ সত্যি ঘটনাটা কী ? সে কথা জানালেন অভিনেত্রী নিজেই ৷
advertisement
advertisement
সম্প্রতি ফিল্ম ফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা জানান, ‘‘অঙ্গদ কোনওদিন চাননি আমরা প্রেমিক-প্রেমিকার মতো ডেট করি ৷ হয় ভাল বন্ধু হয়ে থাকো, নয়তো বিয়ে করে নাও ৷ এভাবে বিয়ে করায় অনেকেই অবাক হয়েছিলেন ৷ কিন্তু অঙ্গদ প্রথম থেকেই এ ব্যাপারে খুব পরিষ্কার ছিল৷’’
সে না হয় বোঝা গেল, কিন্তু এরকম গোপনে বিয়ে কেন ? নেহার উত্তর, তাঁরা দু’জনেই আসলে খুব প্রাইভেট মানুষ ৷ নিজেদের ব্যাক্তিগত জীবন মিডিয়ার সামনে আনতে পছন্দ করেননা কেউই ৷ তাই ব্যক্তিগত পরিসরে এড়িয়ে চলেন মিডিয়াকে ৷ আর সে জন্যই এই সিক্রেট ম্যারেজের সিদ্ধান্ত ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement